ফ্রাঁসোয় ত্রুফোর ডে ফর নাইট
০৮ ই অক্টোবর, ২০০৬ সকাল ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
1973 সালে তৈরি এই সিনেমার আরেক নাম লা নুই আমেরিকাইন। এই সিনেমার বিষয় সিনেমা বানানো। আর এতে পরিচালকের চরিত্রে অভিনয় করেছেন ত্রুফো নিজেই। ফ্রাঁসোয়া ত্রুফোর মুভিতে ত্রুফো নিজেই সাবজেক্ট। তার মানে কি সিনেমাটি আত্মজৈবনিক? নাকি মুভির মাধ্যমে মুভি বানানোর প্রক্রিয়ার সমালোচনা? জমজমাট এক কাহিনী নিয়ে মুভি বানানোর কাজ চলছে। মুভির নাম মিট পামেলা। এক ইংলিশ মেয়ের প্রেম তার শ্বশুরের সঙ্গে। ঘটনা ঘনীভূত হচ্ছে। কাহিনী আগাচ্ছে ট্রাজেডির দিকে। আর ডে ফর নাইট ছবিতে মানে মিট পামেলা মুভির সেটে অসংখ্য ঘটনা ঘটছে। স্ক্রিপ্ট গার্লের সঙ্গে ল্যাপ্টাল্যাপ্টি প্রেম হচ্ছে নায়কের। নায়ককে ছেড়ে স্ট্যান্টম্যানের সঙ্গে ভেগে যাচ্ছে স্ক্রিপ্ট গার্ল। নায়িকা নায়কের প্রতি সদয় হচ্ছে। নায়িকার ঘরে রাত কাটাচ্ছে নায়ক। নতুন শুটিংয়ের পরিস্থিতিতে ডায়ালগ ভুলে যাচ্ছে এক ফ্রেঞ্চ অভিনেত্রী। তার জন্য দেয়ালে সেঁটে রাখা হচ্ছে ডায়ালগ। কিন্তু বারবার এক জায়গায় গিয়ে ভুল সে করছেই। কারও প্রেম, কারও সম্পর্ক, কারও বিচ্ছেদ। এর মধ্যেই চলছে সিনেমা বানানোর কাজ। ডিরেক্টর বানাচ্ছেন এক সমস্যাসংকুল সিনেমা মিট পামেলা। এতসব ঝামেলা, হাজারটা প্রশ্নের মধ্যেও ডিরেক্টরের স্বপ্নে এসে দেখা দিচ্ছে শৈশবের মুভি পাগল এক বালক। ডিরেক্টরকে পাহারা দিতে হচ্ছে শিল্প। সিনেমাটি দেখে আমার মনে হয়েছে, এই শিল্পে শিল্পকর্ম যারা করতে পারেন তারা প্রচণ্ড ক্ষমতাবান। এটিও বুঝতে পেরেছি কেন অধিকাংশ পরিচালকরাই টেকনিশিয়ানদের চাপে হারিয়ে যান। স্রেফ যন্ত্রই সিনেমা বানাতে থাকে তখন।
এই হলো আমাদের ডে ফর নাইট। রাতকে দিন দিনকে রাত করা হয় যাতে, যে সিনেমায়- সেই সিনেমার নাম ডে ফর নাইট।
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০০৬ ভোর ৫:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২

আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো...
...বাকিটুকু পড়ুন
তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন...
...বাকিটুকু পড়ুন
ঢাকার রাজপথে আজ এক নতুন কুশীলবের আবির্ভাব ঘটলো। নাম তার ‘বাংলাদেশ আজাদ পার্টি’। এই নামের কোনো রাজনৈতিক অস্তিত্বের কথা দেশের আমজনতা না জানলেও, হঠাৎ এক রাতে তারা ‘অবৈধ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:২২

বগুড়া জিয়াউর রহমান মেডিকেল বর্তমানে ৫০০ শয্যা বিশিষ্ট। এতেই রুগিরা সেবা পায়না, অপরিচ্ছন্ন, লোকবল নেই, যন্ত্রাংশ নষ্ট, ওষূধ নেই, ১৫০০ শষ্যাবিশিষ্ট করে লাভ কি? সেবা নিশ্চিত হবে না...
এখন ডাক্তাররা...
...বাকিটুকু পড়ুন