somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নেমসেকের পরিচালক মিরা নায়ারের সাক্ষাৎকার

২২ শে মার্চ, ২০০৭ সকাল ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সালাম বম্বে ও মুনসুন ওয়েডিং খ্যাত পরিচালক মিরা নায়ার এবার তৈরি করলেন নেমসেক। বাঙালি বংশোদ্ভূত লেখক ঝুম্পা লাহিড়ি এ উপন্যাসটির জন্যই পুলিটজার পুরস্কার পেয়েছিলেন। এতে আছে কলকাতা থেকে নিউ ইয়র্কে মাইগ্রেট করা দম্পতি আশোক ও অসীমার কাহিনী। আমেরিকান ডৃমের স্বপ্নে 30 বছর পার করার পরও এ দম্পতির জীবনে পুরনো মূল্যবোধ ও নতুন পৃথিবীর সংঘর্ষ থেকেই যায়। অন্যদিকে তাদেরই সনত্দান গোগোল নিজেকে খুজে পায় আমেরিকান আইডেন্টিটির ভেতর। ইরফান খান, টাবু, কাল পেন অভিনীত মুভিটি ইতিমধ্যেই বিশেষ সাড়া ফেলেছে। মুভি নিয়ে নিউজউইক ম্যাগাজিনের সঙ্গে কথা বলেছেন মিরা নায়ার।

নেমসেক কি নিয়ে তৈরি?

এটা মা ও ছেলেদের কাহিনী। আমারও একটি টিনএজ ছেলে আছে। আমি নিজের অভিজ্ঞতাকেই মুভিতে রূপায়িত করেছি। কিন্তু যে জিনিসটা আমাকে মুভি তৈরিতে উৎসাহ দিয়েছে তা হলো বঞ্চনা। এমন একটি দেশে বাবা-মাকে হারানো যা সম্পূর্ণ নিজের নয়। প্রথম বারের মতো মৃতু্যর অভিজ্ঞতা লাভ করা।

এটা বাড়ির গল্পও। আপনার নিজের বাড়িটা কোথায়? আপনার তো দিলি্ল, নিউ ইয়র্ক, আফৃকায়... বাড়ি আছে।

নানা জায়গায় ঘুরে বেড়ানোর বিলাসের মধ্যে কিছু সুবিধা আছে। আমার বাড়ি সেখানেই যেখানে আমার পরিবার থাকে। আমি বাড়ি বানিয়েছি বসবাসের জন্য, খোলা জায়গায় নিঃশ্বাস নেয়ার জন্য আর আশ্রয়ের জন্য। আমরা ম্যানহাটানে থাকি। আমার ছেলের স্কুল শেষ হলে আমরা ইউগান্ডার কামপালা যাই, সেখানে তিন মাস থাকি। একইভাবে আমার মুভি ও পরিবার প্রতি বছর আমাকে ইনডিয়ায় নিয়ে যায়। শুরুতে এক জায়গার জন্য আরেক জায়গা ছাড়ার ব্যাপারটা আমার জন্য বিভ্রানত্দিকর ছিল। কিন্তু আমি এ বিভ্রানত্দিটা মুভিতে ব্যবহার করার পর দেখলাম জীবনের অনেক কিছুই পরিষ্কার হয়ে গেছে। আমার যা নেই তার জন্য আমি এখন হা হুতাশ করি না। আমি প্রত্যেক জায়গায়ই পরিপূর্ণভাবে জীবন যাপন করতে শুরম্ন করেছি।

সিনেমাটি নিয়ে আপনার কি স্বপ্ন ছিল?

আমি একটি গভীর ও অপূর্ব প্রাপ্তবয়স্ক প্রেমকাহিনী বানাতে চেয়েছি। গোগোলের বাবা-মার প্রেম কাহিনী এমনই যে, আমি সচরাচর এ রকম দেখি না। এটা নীরবতার গল্প। কিচেন টেবিলে এক কাপ চা দু'জনে শেয়ার করা, পরস্পরকে দেখার গল্প। সঙ্গ কাকে বলে ও অংশীদারিত্বের কৃৎকৌশল বলতে যা বোঝায় তার কাহিনী। তরম্নণদের গোলাপ, হিরা, হলমার্কের কার্ড, আই লাভ ইউর ব্যাপার নয়। মুভির দুটি খুটি হলো এ প্রাপ্তবয়স্ক প্রেম আর গোগোলের মানুষ হয়ে ওঠা। এমনকি ম্যানহাটানেও আমি তিন প্রজন্মের সঙ্গে বাস করি। আমার আত্মীয়-স্বজনের সঙ্গে থাকাটা আমার জন্য আনন্দদায়ক। কিন্তু আমেরিকা নিজেকে বার্ধক্যের প্রজ্ঞা থেকে বঞ্চিত করেছে। আমরা তাদের দূরে সরিয়ে দিয়েছি।

ইনডিয়ান-আমেরিকানদের জীবন সম্পর্কে আপনার ধারণা কতোটা বাসতব?

1979 সালে আমি যখন নিউ ইয়র্ক যাই তখন লোকে ইনডিয়া প্রায় চিনতোই না। খুব ভয়ঙ্কর একাকী সময় ছিল সেটা। আমি এখন ইন্টারনেটে কিক করলেই দক্ষিণ এশিয়ান নাট্যকার, পাঠচক্র, ফিল্ম ফেস্টিভাল_ সাংস্কৃতিক অভিব্যক্তির পুরো একটা উপরিকাঠমোই দেখতে পাই। ঝুম্পা লাহিড়ি ও আমার জগৎ কসমোপলিটান। আমরা শিল্প, কলেজ নেটওয়ার্ক, প্রতিবাদ ইত্যাদির সঙ্গে জড়িত। গোগোলের মাধ্যমে মুভিটিতে কলকাতা ও ম্যানহাটানের সমন্বয় ঘটেছে। সত্তরের দশকের যে কলকাতা আমি ভালোবাসতাম আর ম্যানহাটানের সেই সঙ্গীত, ফ্যাশন, মানুষ যারা রাসতায় বারে আমাদের দিকে তাকিয়ে থাকে।

তার মানে মুভিটি দুই শহরের কাহিনী?

কলকাতা আমার জন্য বিশেষ এক শহর। এ শহরের তিনশ' মাইল দক্ষিণে আমি বেড়ে উঠেছি। গ্রীষ্মের ছুটিগুলো সেখানে কাটিয়েছি। আমি পরে যা হয়েছি তার অনেক কিছুই সেখানে শেখা। সেখানেই আমি প্রথম রাজনৈতিক পথনাটক পেয়েছি। প্রথম মুভি দেখেছি। মহান বাঙালি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের দেখা পেয়েছি। 18 বছর বয়সে আমি ক্যামবৃজে এসেছি যেখানে নেমসেকের সূচনা। তারপর আমি নিউ ইয়র্কে গিয়েছি। মুভিটি ওই দুই শহর নিয়ে যেখানে আমি শিখেছি, বড় হয়েছি আর দেখেছি। আমি এ দুই শহরকে এমনভাবে চলচ্চিত্রায়িত করেছি যেন সেগুলো একটা শহর। কারণ আমি বিশ্বাস করি, কলকাতা আর ম্যানহাটানের মধ্যে অনেক মিল আছে। এটাই হলো বয়নের সূত্র। দর্শককে ধারণা দেয়া যে, দুই পৃথিবীতে বাস করাটা কেমন হতে পারে। কখনো কখনো আমরা জানি না, আমরা নিউ ইয়র্ক না কলকাতায় আছি।
(সংক্ষেপিত)

অনুবাদ : মাহবুব মোর্শেদ
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০০৭ সকাল ৮:৪০
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×