পুনর্মুষিক ভবঃ # হঠাৎ মনে পড়া গল্প
০৯ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গল্পটার উৎস মনে নাই। তবে মাঝে মাঝে নানা প্রসঙ্গে মনে পড়ে।
এক দেশে বনের মধ্যে এক মুণি বাস করতেন। তার সঙ্গে থাকতো এক পোষা ইন্দুর। ইন্দুরের আরেক নাম মুষিক। ইন্দুর মুণির কাছে কাছে থাকতো, দানাপানা যা পাইতো তা-ই খাইতো। কিন্তু তার ছিল প্রাণের ভয়। কারণ বনের বিড়ালরা তাকে খুব ডিস্টার্ব করতো। এই দেখে মুণির খুব মায়া হইলো। তিনি মন্ত্র পইড়া ইন্দুরকে বিড়াল বানাইলেন। ইন্দুরে বিড়াল হইয়া খুব খুশী। মাছ-দুধ খায়, আশ্রমের চারদিকে খুব ফুর্তি করে। কিন্তু নতুন উপদ্রব হিসাবে বিড়ালের পিছনে লাগলো কুকুর। কুকুরের জ্বালায় বিড়াল আর বাইরে যাইতে পারে না। মুণির মনে আবার দয়ার উদ্রেক হয়। তিনি বিড়ালটারে কুকুর বানিয়ে দেন। কুকুর হয়ে বিড়াল হাড় গোড় খায়, ঘেউ ঘেউ করে আশ্রম মাতিয়ে রাখে। কিন্তু তাকে নেকড়েরা বড় ডিস্টার্ব করে। নেকড়ের ভয়ে কুকুর মুণির চারদিকে ঘোরা ফেরা করে। মুণি তার নাজুক অবস্থা দেইখা তারে নেকড়ে বানায়ে দিলেন। নেকড়ে হইয়াও শান্তি মেলে না। কারণ বনের বাঘ তারে তারা করে। ঘাড় মটকাইটে চায়। মুণি মন্ত্র পইড়া তাকে বাঘ বানায়ে দেন। বাঘ তো মাংসাশী প্রাণী। সে করে কী, বাঘ হইয়াই প্রথমে মুণির দিকে তেড়ে যায়। মুণি দেখেন মহা বিপদ। তিনি নিজের প্রাণ বাঁচানোর জন্য তড়িঘড়ি মন্ত্র পইড়া ফেলেন। বলেন পুনর্মুষিক ভবঃ। অর্থাৎ পুনরায় ইন্দুর হইয়া যাও। বাঘ সরাসরি ইন্দুর হইয়া যায়।
এই হইলো গিয়া ঘটনা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ক্লোন রাফা, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৫৪

আমাদের উঠানে একটা কবর আছে। কবরটা কার, আমি জানি না।
জানি না, এই কথাটা মিথ্যা। আমি জানি কার। কিন্তু নামটা বললে বিপদ হতে পারে। তাই নাম বলি না।
শুধু প্রতি বছর...
...বাকিটুকু পড়ুনজামায়াতের নেতৃত্বে ১১ দলের আজকের লংমার্চ—ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা। শুনে মনে হলো, ইতিহাস বুঝি আবার হাঁটতে শুরু করেছে!
কর্মসূচির ছয়... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭
অভিমান যখন ঝরে যায়.........
আপনারা যারা 'বসন্ত বিলাপ' সিনেমাটা দেখেছেন তাদের কি শেষ দৃশ্যটা মনে আছে? যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখে অপর্ণা সেন জিজ্ঞেস করছে, "আপনি যান নি?"
সৌমিত্র একগাল হেসে বলছে... ...বাকিটুকু পড়ুন
আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে
ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই...
...বাকিটুকু পড়ুন