আমি তো প্রচুর খই খেয়েছি জীবনে।
দেখেছি কড়াইয়ে গরম বালুর ওপর ধান
এইসব খই মুড়ি তাদেরই সন্তান
মুড়ির চেয়ে খই ভালো লাগে
মোয়া ভাল লাগে মাখানো মুড়ির চেয়ে
নিজে খই খেয়ে অন্যদের মুড়ি খেতে বলায়
আলাদা আনন্দ আছে।
যার কাজ নাই তাকে খই ভাজতে বলার পর
বেকারত্ব সমস্যা নিয়ে গভীর ভাবনার অবকাশ আছে।
গরম বালুর ওপর ফুটন্ত খইয়ের কথা
সহসা মনে পড়ে
ততোধিক মনে পড়ে আলিশা চেনয়ের কথা
কেননা তার শরীরে খই রেখে
একটি মডেল খই খেয়েছিল।
ভাবি সেইসব খইয়ের কথাও।
সেই সব খই কোথায়
যারা তপ্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে
মনের ভুলে পড়ে গিয়েছিল

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



