এখানেও আমরা ব্যর্থ হবো?
০৪ ঠা মার্চ, ২০০৬ সকাল ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশের মানুষ যেখানে যায় সেখানেই দলাদলি আর বিভেদ সঙ্গে করে নিয়ে যায়। সামহোয়্যার ইনেও সবাই সেই দলাদলি নিয়েই এসেছেন। চুলোচুলি, অভিযোগ-পালটা অভিযোগ চলছে। ফলে প্রথম ব্লগ দেখে যে খুশি হয়েছিলাম তা আর ধরে রাখতে পারছি না। ইন্টারনেট স্বভাবে গণতান্ত্রিক। এতই গণতান্ত্রিক যে কখনও কখনও একে এনার্কিস্ট মনে হতে পারে। কিন্তু আমরা যদি সামান্য গণতান্ত্রিক মনোভাব পোষণ করতে না পারি তবে কেমনে সম্ভব? সবার মতের সঙ্গে সবার যাবে না। তা নিয়ে রক্তারক্তি করে নিজের জয় নিশ্চিত করতে হবে কেন? আমি আমার পোস্ট করলাম। কারও ভাল লাগতে পারে কারও নাও লাগতে পারে। কেউ দ্্বিমত করবেন। কেউ দুয়ো দেবেন। কিন্তু সবাই মিলে একটা জানাবোঝা, শেয়ার করার চর্চা এগিয়ে নিয়ে যাবেন এটাই প্রত্যাশা। দেখুন এই সাইটটি ব্যর্থ হলে সেটা কিন্তু খুব বাজে ব্যাপার হবে। আমাদেরকে মত কিংবা বক্তব্য কেউই শুনতে চাইবে না। কেন শুনবে? আমরাই তো আমাদের মতগুলো শুনতে রাজি হচ্ছিনা।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০০৬ সকাল ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর...
...বাকিটুকু পড়ুন
সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২
বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?
প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন
কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ
প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন