শান্তি নামের সেই মেয়েটি
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
খুব ছোটবেলায় একবার ঝড়ের মধ্যে আম কুঁড়াতে গিয়ে, কপিলের বউ হাতে নাতে ধরে আচ্ছা করে পিটিয়েছিল। মাকে এসে বলতেই মাও আরেক চোট ঝেড়েছিল। এই সেই দুরন্ত মেয়ে শান্তি। যার ইচ্ছে হল বড় হয়ে ও পাড়ার রুনি খালামনির মত ডাক্তার হবে। রুনি খালামনি শহরের ডাক্তার। মাঝে মাঝে গ্রামে আসে। তখন রুনি খালার সাথে সারাদিন থাকে শান্তি। আর রুনি খালা না থাকলে ঐ সারাদিন ঘুরে বেড়ানো। এই দুষ্ট মেয়েটি যে একসময় তার নামের যথার্থ সম্মান রাখবে কে জানত? বিয়ের আগের দিনও সে জানত না তাকে শান্ত হতে হবে। হৈ হুল্লোড় করে করে আর ঘুরে বেড়ানো হবেনা।
অনেক ধুমধাম করে বিয়ে হল। স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের ভালোবাসায় পূর্ণ হল শান্তি। বিয়ের কিছুদিন পর হতেই স্বামীর আদর কমে আসতে লাগল। এর পরের গল্প হয়তো সবার জানা।
একটা সময় আঘাতে আঘাতে জর্জরিত শান্তি। শান্তি নামের এই মেয়েগুলো কখনই শান্তি পায়না। আমাদের সমাজের যৌতুক প্রথা ওদের শান্তি শেষ করে দিয়েছে। আর কত শান্তি শাস্তি পাবে? মারা যাবে যৌতুকের বলি হয়ে।
আসুন নিজে বলি, নিজের সন্তানকে বলি, পরিবারকে বলি যৌতুক নেবনা, দেবনা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:০১
একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন

দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে...
...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।...
...বাকিটুকু পড়ুন
*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল...
...বাকিটুকু পড়ুন