somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অর্থনীতি ভালো আছে: প্রধানমন্ত্রী

২২ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের অর্থনীতি নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে কোনো রকম অর্থনৈতিক সঙ্কট নেই। অর্থনৈতিক সঙ্কট আছে বিরোধী দলের। তারা এখন পয়সা মারতে পারছে না। এখন টাকাপয়সা সব আওয়ামী লীগের লোকজনের হাতে। তাই তারা না পাওয়ার বেদনা থেকে কান্নাকাটি করছে।

৪০তম সমবায় দিবস উপলক্ষে শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমি আপনাদের জানাতে চাই- অর্থনীতি ভাল আছে, তার সাথে আমার কথা হয়েছে।”

দেশে তারল্য সঙ্কট নেই দাবি করে প্রধানমন্ত্রী বলেন, “অনেকে বলেন- অর্থ নেই, অর্থ নেই। মোবাইল ফেনের লাইসেন্স রিনিউ করে আমরা অনেক হাজার কোটি টাকা পেয়েছি। কয়েক মাস পর আরো কয়েক হাজার কোটি টাকা আসবে। তখন আমরা ফাটিয়ে ফেলব।”

প্রধান বিরোধী দল বলে আসছে, সরকারের ব্যর্থতায় দেশের অর্থনীতি নাজুক হয়ে পড়েছে। তেলের দাম বাড়ানোয় দ্রব্যমূল্য অসহনীয় হয়ে উঠেছে বলেও অভিযোগ করেছে বিএনপি।

বিদ্যুতে ভর্তুকি

বিদ্যুত খাতে সরকারে ভর্তুকির সমালোচনা করে সংবাদপত্রে প্রকাশিত বিভিন্ন নিবন্ধের বক্তব্য প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রী বলেন, “আমি বিদ্যুত বিভাগকে বলেছি, যারা আর্টিকেল লিখছেন- ‘ভর্তুকি দিয়ে বিদ্যুৎ উৎপাদনের কী দরকার ছিলো’, তাদের লাইন দুদিনের জন্য কেটে দিতে।”

দুই আঙল তুলে কাঁচি দিয়ে কাটার মতো ইশারা করে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের উৎপাদিত বিদ্যুতে এসি রুমে বসে লিখবে। ফ্রিজ থেকে বোতল বের করে ঠাণ্ডা পানি খাবে। টেলিভিশনে শিলা কি জাওয়ানি দেখবে। দুদিন বিদ্যুত ছাড়া থেকে দেখুক। ভোতা দাও দিয়ে লাইন কেটে দেয়া হবে।”

‘গরমে স্যুট নয়’

বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “বিদ্যুতের দাম বাড়লে চিৎকার শুনি। কিন্তু বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন লাইনের জন্যও খরচ আছে। সেগুলি কে দিবে? জনগনের বাবা?”

শীতাতপ যন্ত্রের ব্যবহার পরিমিত করতে গ্রীষ্ম মৌসুমে সরকারি কর্মকর্তাদের স্যুট ব্যবহার না করার পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, “সরকারি কর্মকর্তাদের এখন আর স্যুটি-বুটি হয়ে যেতে হয় না। পোশাক আবহাওয়ার ওপর নির্ভরশীল। গরমে স্যুট পড়ার দরকার নেই। গরমে সেন্ডো গেঞ্জি আর লুঙ্গি পরে অফিস করতে হবে। সাথে একটি তালপাতার পাখা রাখতে হবে। তবে গামছা ব্যাবহার করা চলবে না। গামছা ব্যাবহার করে কাদের সিদ্দিকি।”
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×