নিজেকে নিয়ে কি কোন গল্প হয়
হয়কি নিজেকে নিয়ে কোন আবেগের বান ডাকা কোন কবিতা
হলোনা; তাই বুঝি এই একাকিত্বের ছায়ার সাথে আর কোন ছায়া নেই
অনেকদিন আগে থেকে আজ, আমি একটিবারের মতোও
ছায়া থেকে ছায়া ছাড়া হতে পারিনি
একটি বারের মতোও মনে পরেনি; ভুলে যাওয়াই যদি মন খোঁজে
তবে এতো ভুলের জলে আমাকে মনে রাখা কেন!
ছয় কি সাত লাইনের এ জীবনে তার এত দাগ
আমি কি দিয়ে মুছে ফেলি, আমারতো আর কোন স্রোত নেই
আমার শুকনো জলধারাটা আজ শব্দহীন পরিতাক্ত্য জনপথ।
আমি কি দিয়ে আজ আমার কবিতা লিখি, একতাল কাদা, একমুঠো জল
এক চিলতে রোদ, আর মন; নেইতো
এই নেই শব্দটা আমি আর শুনতে চাইনা আমার দম বন্ধ হয়ে আসে
আমার বুকজুড়ে শুধু তোমাকে চাই, তুমি আমার; তুমি আমার নতুন জলপথ
তুমি কি আসতে পারোনা? তুমি কি ছুতে পারোনা, তুমি কি পারোনা??
হয়তো; হয়তো তুমি সেই তুমি হবেনা; জানি
এই শুকনো বালুচরে তবু কি পারোনা হতে একটু বাতাস,
পারোকি কান্না হতে আমি কথা দিলাম আমি তোমার জল মুছে দেবোনা
আমি তোমার কান্না হবো, আমি শুধু তোমার হবো শুধু তোমার নীল সবুজ লালে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


