অনুগল্পঃ "বউ কথা কও" (লোককাহিনী)
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক দেশে এক গ্রামে থাকত এক বঊ। সারাদিন সে মসলা বাটতো,রান্না করত, ঘর পরিষ্কার করতো,জমিতে কাজ করতো। তার উপর শাশুড়ি ও শ্বশুরের অত্যাচার চলত। খাবারে সামান্য লবন কম হলে ঘরে তালা মেরে আটকে রাখত দিনের পর দিন। আর তার স্বামীও তাল মিলাতো তার মা বাবার সাথে। খুব গরীব বাড়ির মেয়ে দেখেই কিছু বলতে পারতো না মুখ বুজে সয়ে যাওয়া ছাড়া। একদিন ঘর পরিষ্কার করতে যেয়ে উত্তরের ঘর কিছুটা ময়লা থাকায় বউকে শাস্তি দেওয়া হয় আজ সারারাত সারাদিন বসে বসে মসলা বাটবে সে। মসলা বাটা খুবই কঠিন কাজ।
বউ সেদিন সকাল থেকে চোখ মুছতে মুছতে হলুদ বাটতে থাকে। সারাদিনরাত বাটার পরদিন সকালে খুব ভোরে মনের দুঃখে সব হলুদ গায়ে মাখে। এরপর সকালের ১ম রোদের আলোয় দাঁড়িয়ে হাতজোর করে কাঁদতে কাঁদতে প্রার্থনা করে যেন তাকে সৃষ্টিকর্তা তুলে নিয়ে যান এই জীবন থেকে। এরপর থেকে সেই বউকে কোথাও কেউ দেখেনি।
তবে সেদিন থেকে বাড়ির আশেপাশে গাছের উপর হলদে রঙের একটা পাখির আনাগোনা শুরু হয়। মাঝে মাঝে বিষণ্ণ সুরে এই পাখিটা ডেকে ওঠে,
"বউ কথা কও!!!"
"বউ কথা কও!!!"[প্রচলিত লোককাহিনী ]
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৮
হেবা অক্ষুণ্ণ রেখেই মা-বাবার সুরক্ষা: সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে অহেতুক বিতর্ক !
বাংলাদেশের জাতীয় সংসদে গত ৬ সেপ্টেম্বর ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ পাস হওয়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও ধর্মীয়... ...বাকিটুকু পড়ুন
২০১৬ সাল থেকে মোটরবাইক চালাই। স্পষ্ট মনে আছে, তখনকার দিনে প্রতি লিটার অকটেনের দাম ছিল ৮৯ টাকা। সেই থেকে আজ পর্যন্ত খুব কাছে থেকে দেখছি—কীভাবে ধাপে ধাপে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে... ...বাকিটুকু পড়ুন

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুন