বাবা
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তাঁর বয়স তখন ১৯। হঠাৎ কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যান। পরিবারের সবাই খুঁজে খুঁজে হয়রান। তাঁর মা পাগলপ্রায়। কোত্থেকে খবর এলো সে ভারতে চলে গেছে যুদ্ধের ট্রেনিং নিতে। আরো অনেকেই গেছে। সালটা যে একাত্তর। ট্রেনিং শেষে এগারো নম্বর সেক্টরে যোগদান। পরিবারের দীর্ঘ নয়মাসের অপেক্ষা। এরমধ্যে কাঁধে গুলি খেয়ে মুক্তিযোদ্ধাদের দল থেকে বিচ্ছিন্ন হয়ে অনাহারে-অর্ধাহারে প্রায় মৃতু্যর কাছাকাছি চলে যাওয়া। কেউ কোন খবরও দিতে পারতো না। সবাই ধরেই নিয়েছিল হয়তো শত্রুর হাতে ধরা পড়েছে বা কোথাও মরে পড়ে আছে। কিন্তু তিনি ফিরে এসেছিলেন। দেশ স্বাধীন হবার পর। আহত, অর্ধমৃত অবস্থায়। এসে সংসারের হাল ধরেছিলেন। তাঁর সব ভাইবোনদের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন নিঃস্বার্থভাবে। এলাকা থেকে তাঁকে একবার মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিতে চাইলে তিনি তা নিতে অস্বীকার করেন। বলেন যে সার্টিফিকেটের জন্য তিনি যুদ্ধ করেননি আর ছেলেমেয়েদের জন্য আলাদা কোন সুযোগ সুবিধাও তিনি চান না। তারা যার যার নিজের যোগ্যতায় স্বাধীন দেশে নিজের অবস্থান করে নেবে। তিনি আমাদের বাবা। আমাদের সব ভাইবোনকে নিজের শত প্রতিকুলতার মধ্যে আগলে রাখা বাবা এখন নিজেই শিশুর মতো। আশ্চর্য হলেও সত্যি, আমার সাথে বাবার কোন ছবি নেই। ছবিতে বাবার কোলে আমার মেয়ে।
জুন ২১, ২০১৫
সিয়াটল, ওয়াশিংটন
ছবি: নাসিম বর্ণ

সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩

রাড্ডা হাসপাতালে লুটপাটঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান...
...বাকিটুকু পড়ুন