somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অর্থহীন প্রলাপ

০৪ ঠা জুন, ২০১০ রাত ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মনটা আমার ভীষণ খারাপ। খারাপ লাগা নিয়ে নচিকেতার গান শুনছি। মনটা কিছুতেই ভালো হচ্ছে না। মাঝে মাঝে মাঝ রাত্তিরে অনেক অনেক মন খারাপ লাগায় আক্রান্ত হই। কিসের জানি এক ধরণের শুন্যতা বুকের ভিতর খা খা করে। কোন এক শৈশবে হারানো লাটিমের জন্য মন খারাপ করা একধরনের অভ্যেস ছিল আমার। এখনো কি মনে মনে পোষন করি সেইসব দিন। বুঝি না। আমি আসলে কিছুই বুঝি না। কিসে ভালো হবে মন জানি না। একদিন হয়তো মন খারাপের হাহাকার নিয়ে আমাকে চলে যেতে হবে সুদূরের কোন প্রান্তরে। আমি অপেক্ষা করি সেরকম কোন দিনের। আমার আর ভালো লাগে না এইসব...এইরকম অর্থহীন জীবন। বয়ে যাওয়া শুধু শুধু। কোন মানে নেই এই জীবনের। কোন মানবীর প্রেমে পড়েছিলাম সেই কোন শৈশব দিনে। এখনো মনের ভিতর পোষে রাখি সেইসব অর্থহীন দিনের স্মৃতি। অথচ আজ সে দিব্যি বেঁচে আছে আমাকে ছাড়া। আমি কেন পারিনা?
আমার কি আসলে কোন সমস্যা আছে জানি না। আমার মন খারাপের দিন যেনো ফুড়ায় না। একটা দিন আসে তুমুল মন খারাপের বন্যা নিয়ে। আমি ভাসতে ভাসতে চলে যাই কোথায়? কোথায় আমার ঘর বাড়ী জানি না আমি। আমাকে ক্লান্ত করে চলে গেছে সে সুদূরের পানে সুখি জীবনের কামনায়। আমি কি কম সুখ চেয়েছিলাম। আমিও তো দিতে পারি হাজার হাজার গোলাপের পাপড়ি তোমায়। একবার চাইতে শুধু আমাকে কি চাই তোমার? দেখতে কি করে দেই। কি করে উজার করে দিতে পারি আমি। একবার যদি চাঁদ চাইতে দেখতে আমি তাই এনে দিতাম। দেখতে আমি কি করে ভালোবাসার আকাশ তোমার জন্য সাজাতাম নক্ষত্রের মেলায়। তুমি আসলে চাওনি কিছুই আমার কাছে। চেয়েছো আমাকে কষ্ট দিয়ে সুখ পেতে। এবং তুমি তাই পেয়েছো। আমি আজও অসুখী মানব। চারপাশে আমার ঘেরাও করে আছে নেই নেই। শুন্যতার ভিতরে আমার বসবাস দীর্ঘ দীর্ঘ দিন থেকে।

তুমি কি সুখি হবার বাসনায় চলে গিয়েছিলে? আমি জানি না কি তোমার অভিসন্ধি ছিলো। আজ শুধু একটি বার বলে যাও কেন আমার জীবনটাকে এভাবে ধ্বংশের মাঝে রেখে চলে গেলে তুমি। তুমি জানতে আমি তোমাকে ছাড়া অচল ছিলাম। এই সুযোগে তুমি চলে যেতে পারলে সোনা আমাকে ছেড়ে। আমি কি কোনদিন ভেবেছিলাম তোমাকে ছাড়া আমার জীবন? আমি কি কখনো চেয়েছিলাম তুমিহীন আমার দিন যাপন। চাইনি?
চাইনি বলেই আজ আমার এই অবস্থা। যদি না চাইতাম তবে মনে হয় আজকে আমার চেয়ে সুখী আর কেউ হতে পারতো না।

যা হোক আমার মন খারাপ লাগা নিয়ে তো তোমার কোন সমস্যা না। আমি কে? একদিন হয়তো ভুল সময়ে আমি তোমাকে চাইতাম আকুল সুরে। আজ তো তুমি আর আমার নও সোনা। আজকে কেন তবে তুমি আমাকে নিয়ে ভাববে বলো? আমিও চাই না তুমি আমাকে নিয়ে ভাবো। কেন ভাববে বলো। ভাবলে তো একটা সম্পর্কের সূত্রাপাত দরকার হয়। আমার সাথে তো তোমার আজ আর কোন সম্পর্কই নেই। যেখানে সম্পর্কের মাঝখানে একটা বিরাট প্রশ্নবোধক চিহ্ণ সেখানে আর চাওয়া পাওয়া। হাস্যকরই বটে?

তুমি সুখি হতে পেরেছো তো সোনা। আমি তোমাকে দেখে অন্তত সুখি হবো। তুমি যদি সুখি হও তবে আমিও সুখে থাকতে পারবো। অন্তত এইটুকু শান্তানা নিজেকে দিতে পারবো যে আমি তোমাকে সুখ দিতে না পারলেও তুমি সুখি হতে পেরেছো। আমি যা পারিনি তুমি তাই হয়েছো। আমার জীবনটা তো চলে যাবে এলোমেলো অনেক ভাবেই। তুমি সুখি হও সোনা। আমি মনে প্রাণে চাই তুমি সুখি হও।

একদিন ঘোর লাগা স্বপ্নের ভিতরে তোমাকে সুখি দেখে পরিতৃপ্তির হাসিতে হেসে উঠবে আমার অন্তর। সেদিন তুমি নতমুখে আমার পানে কি চাইবে সোনা। আমাকে কি দেখবে একটু? আমার লজ্জানত মুখ যে বড় বেশী কাতর ছিলো তোমার প্রতি। তোমাকে এক নজর দেখবে বলে আমি দীর্ঘ দীর্ঘ দিন অপেক্ষা করতে পেরেছিলাম। আজও পারি। যদি তুমি একবার আঙ্গুল তুলে বলো আমি তোমাকে চাই। তোমাকে চাই। শুধু একবার বলবে কি সোনা। জানি তুমি বলবে না কোনদিন। আর কেনই বা বলবে। তুমি তো আর আমাকে ভালোবাসোনি কোনদিন। ভালোবাসলে কি চলে যাওয়া যায় সোনা। এক জীবনে দুঃখ কে জয় করে মানুষ কত সুখী হতে পারে বলো? তুমি হয়তো বিশ্বাসই করোনি আমি কখোনো তোমাকে সুখ দিতে পারবো। ভালোই করেছিলে আমাকে দূরে ফেলে দিয়ে। আমি কি আর তোমার যোগ্য সোনা। আমি তো তোমাকে ভালোবেসেছিলাম। শুধু ভালোবাসা দিয়ে জীবন চলে না সোনা। এই সত্যি আজ আমি আবিষ্কার করেছি যে শুধু ভালোবাসা দিয়ে জগৎ সংসার চলে না। ভালোবাসার সাথে সাথে অনেক চাওয়া পাওয়া যোগ করতে হয়।

শুধু শুধু কি লাভ বলো এসবে তোমাকে জড়িয়ে সোনা? তোমাকে আজ আর কিছুই বলবো না। জানি বলে কিছু লাভও হবে না। তুমি সুখি হও। তুমি সুখি হও সোনা। আমার আশীর্বাদ যদি তোমার কাজে লাগে তবে মনে রেখো আমি তোমাকে আজও আশীর্বাদ করে যাচ্ছি।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১০ রাত ৩:১০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×