সবার ভীড়ে তোকেই খুঁজি
রাস্তা দিয়ে হেঁটে যাওয়া,
হাজার লোকের চলার ভীড়ে,
ছেলেবুড়ো অফিস ফেরৎ কিংবা যারা
কোথাও হতে যাচ্ছে ফিরে।
তাদের মাঝে, সবার ভেতর
তোর,
চেনা মুখের আদল খুঁজি।
একশতভাগ ব্যর্থ হব, জানিই আমি
জেনে বুঝেই তবুও খুঁজি
পাগলামী এক, এটাও বুঝি
তবুও খুঁজি।
যেমন ক্ষেপা খুঁজেছিলো
কোন যেন এক পরশপাথর ;
যার ছোঁয়াতে সোনা হবে আকাট-আকর,
হবে সোনা, খাঁটি সোনা-
তেমনি এক খেঁপার মত খুঁজি তোকেই
হয়না পাওয়া তোরই দেখা।
তবুও খুঁজি।
পাগলামী সে, সেটাও বুঝি
তবুও খুঁজি।
তোর ঘ্রান পাওয়া যায়,
যেসব লেখায়, যেসব গানে, যেসব কথায়
সেই লেখাটা আবার পড়ি,
সেগান গুলো আবার শুনি,
সেই কথাটা মনে মনে আবার বলি।
সেগান গুলো আবার শুনি,
সেসব লেখা আবার পড়ি
পড়তে পড়তেশুনতে শুনতে
স্বপ্নের জ্বাল বুনতে বুনতে
তোকে নিয়ে
অলীক মায়ার,
মিথ্যে সে এক প্রাসাদ গড়ি।
সেদিন হঠাৎ
দেখি সেদিন
তোরই মত একটি ছেলে
দাড়িয়ে আছে পথের পরে,
খুব সকালে-
তোরই মতন গড়ন শ্যামল
মায়ায় কাঁড়া মুখের আদল,
উৎসুকী চোখ, দৃষ্টি সন্মূখ!
স্ত্রস্তে হেঁটে এগিয়ে যেতেই
ভ্রমটি বুঝে লজ্জা পেলাম।
ফিরতি পথে পড়লো মনে,
একদিন ঠিক এমন ক্ষনে
দাড়িয়েছিলি এমন করে
ঠিক এমনি,
উৎসুকী চোখ দৃষ্টি উতল
খুঁজতেছিলি এই আমারে
দাড়িয়েছিলি পথের ধারে
এমন করেই,
ঠিক এমনই
আমার তরে।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



