স্বপ্নভাঙ্গা কষ্টগুলো নষ্ট হাওয়ায় নষ্ট নীড়ে
মত্ত আমি উন্মত্ততায়।
পাগল হাওয়া বইছে যে আজ আমায় ঘিরে
ভাঙবো আমি, গুড়িয়ে দেবো এই আমাকে
পাগলামি আজ ভীষণ ভাবে ভর করেছে
এই আমাকে।
মিথ্যে কথা, সবই মিছে, অনর্থক
সব মিষ্টি কথা, মন ভুলানো
কষ্টগুলো সেরেফ আমার
এই জীবনে কেউ কোনোদিন কারো জন্যে
আর কাঁদেনা।
নীল কবিতার, জমাট খাতায়,
মলাট খুলে, আর দেখোনা
নীল কষ্টের নীল মিছিলে
তোমায় তুমি আর পাবেনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


