প্রতিমুহূর্তে ইথারের চোখে দেখেছি আমার স্বপ্নের অপমৃত্যু। প্রতিমুহূর্তে অনুভব করেছি আমার আত্মার আর্তনাদ। প্রতিটি দিন সিসিফাসের মতো আমার স্বপ্নের বোঝা নিয়ে গেছি ইথারের কাছে। প্রতিটি রাতে প্রমিথিউসের মতো নতুন করে আহত মনটাকে নিয়ে ফিরে এসেছি নিজের কাছে।
স্বপ্নগুলো নীল-রঙা কাঁচ হয়ে ভেঙে পড়েছে আমার মনের আঙিনায়। সেই কাঁচের টুকরোগুলোয় প্রতিনিয়তই পূণর্জন্ম হয় পুরোনো কষ্টগুলোর। চাইলেও সে ক্ষতে কোনো আর কোনো প্রলেপ পড়েনা। আমার স্বপ্নগুলো প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে আমার কাছে, হারিয়ে যায় আমার প্রতিটি দীর্ঘশ্বাসের সাথে।
জীবনের ক্যানভাসে আজ কেবলি সাদা-কালোর মিশেল। ঘুমের রাজ্যে আজ আমার ক্লান্তিহীন নির্ঘুম যাত্রা।মহাশূন্যের কোনো এক ব্ল্যাকহোলে আজ আমার স্বপ্নগুলোর অণু পরমানু হারিয়ে যায় প্রতি নিমিষে। তোমার বহুবর্ণিল জীবনে আজ আমার জন্যে আর কোনো জায়গা নেই।
তুমি তো সেই যাবেই চলে, কিছুই তো না রবে বাকী………ভবিতব্যের এই পরিহাস আমার অজানা ছিল না। তবু চোখ বন্ধ করে ছিলাম। খরগোশ যেমন শিকারি দেখলে চোখ বন্ধ করে ভাবে, “আমি আমাকে দেখছি না, কেউ আমাকে দেখছে না”; আমিও তেমনি চোখ বন্ধ করে লুকাতে চাইতাম কষ্ট থেকে। স্বীকার করছি ভুল করেছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


