আজকে বিবিসির ওয়েবসাইটে একটি মজার নিউজ দেখলাম। সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট তাদের ওয়েবসাইটে একটি ছবির ফেস পরিবর্তন (এডিট) করার জন্য ক্ষমা প্রার্থনা করেছে। উপরের ছবিটিতে দেখা যাচ্ছে ডেস্কে মাইক্রোসফটের তিন কর্মকর্তা বসে আছেন, এখানে ছবিটির টাইটেল “Empower Your People with the IT tools they need”. ছবিটি মাইক্রোসফটের আমেরিকান ওয়েবসাইটে এভাবেই দেয়া আছে, কিন্তু বৈপরীত্ব দেখা যায় তাদের পোলিশ ওয়েবসাইটে, যেখানে দেখা যায় ছবিটির মাঝে বসা মধ্যবয়স্ক কালো মানুষটির মাথা কেটে সেখানে সাদা চামড়ার এক লোকের মাথা বসানো হয়েছে। অথচ কালো লোকটির শরীরের অংশটি অপরিবর্তিত রাখা হয়েছে, যা দেখে ছবিটি এডিট করার ব্যাপারে নিশ্চিত হওয়া যায়।
মাইক্রোসফট অবশ্য বলেছে তারা এই বিষয়টির শুষ্ঠ তদন্ত করে দেখবে, পাশাপাশি এর জন্য মাইক্রোসফট কতৃপক্ষ ক্ষমা প্রার্থনাও করেছে। ধারনা করছি এটা মাইক্রোসফটের কোন বদ কর্মকর্তার নিজস্ব রেসিজম। কিন্তু বিভিন্ন মিডিয়া মাইক্রোসফটের দোষ ধরতে থেমে নেই, অনেকেই বলছে, মাইক্রোসফট তাদের সবশ্রেনীর মানুষের কাছে বাজার ধরে রাখার জন্য প্রয়োজন অনুযায়ী সাদা, কালো, এশিয়ান সকল ধরনের মানুষের ফেস ব্যাবহার করছে। আরও অনেকেই অনেক ভাবে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। দেখা যাক, তদন্ত শেষে মাইক্রোসফট এর কি ব্যাখ্যা দেয়.....
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০০৯ রাত ১১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




