somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এলোমেলো, খুব এলোমেলো

২৪ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লেখাটা আমার দিনলিপি টাইপের-- এলোমেলো, স্বতঃস্ফূর্ত। যারা সিরিয়াস মানুষ, তারা অনেকেই বিরক্ত হতে পারেন, তাই আগেই জানিয়ে রাখলাম ....

আমি অনেকদিন কিছু লিখিনা। লিখতে পারিনা। অসভ্য বেয়াদব এই হাত দু’টো দিয়ে কোন নতুন কিছুর জন্ম হয়না… আমার অনুভূতিদের মৃত্যু আমাকে মাঝে মাঝে বিব্রত করে ইদানিং। আচ্ছা, বিব্রত কি কোন অনুভূতির পর্যায়ে পড়ে? জীবনের প্রতিটি জায়গায় নিজেকে অযাচিত মনে হচ্ছে যেন… জীবনের সুর সাধনায় কোথায় যেন একটা তাল কেটে গিয়েছে, সেটাকে আর খুঁজে পাচ্ছিনা।

ক’দিন ধরে মানসিক চাপে আছি। থিসিসের কাজ অনেক পড়ে আছে, কিন্তু মাথা কাজ করছে না। অনেক স্বপ্ন আর ভালোবাসা নিয়ে কাজটুকু করতে হবে জানি– সেই বোধটুকু সম্ভবত ভীষণ পীড়ার মাঝে রেখেছে আমাকে। কাল ল্যাব আছে–পড়তে হবে, রিপোর্ট লিখতে হবে… ইচ্ছে করছে না। আমার বোধহয় কিছু করতেই ইচ্ছে করেনা…

এলোমেলো লাগে বলে সেদিন ভাবছিলাম আমি বুঝি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আছি… হয়ত রোগী হয়ে গিয়েছি সহসাই… আমাকে হয়ত পাগল বলে ঠাওরাতে কিছুকাল পর কারো বাধবে না। কিন্তু আবার অনেককিছু দেখে সেটা আর ভাবি না। অজস্র মানুষ দেখি প্রতিদিন যারা আমার চাইতে স্বেচ্ছাচারিতা আর অর্থহীনতায় দিনযাপন করছে…

আজ অসম্ভব একটা বিষণ্ণতায় ছেয়ে আছে মনটা। আজ অদ্ভূত কিছু অনুভূতি আমার বিবর্ণতাকে যেন আরো বেশি করে রূপ দিচ্ছে। আমার জীবনে কিছু স্বপ্ন ছিল কি? সেগুলো ভুলেই গেছি। আজ হঠাৎ ব্লগের কিছু লেখা পড়ে ফেলে আসা অনেক স্বপ্নগুলোকে খুঁজে পেলাম যেন! আকাশ দেখতে ভালোলাগার কথা… রাতের চাঁদের আলোকে চাদরের মতন জড়িয়ে আড্ডা দেয়ার কথা…

ছেলেবেলা থেকে হৃদয়ের কোণে জমে থাকা অপূর্ণতায় ভরা ইচ্ছেগুলোর জমে গিয়ে তৈরি হওয়া পাহাড়ের কথা মনে পড়ে গেলো। অনেক অনেক ইচ্ছে– অনেকগুলো… কেন কোন ইছেই পূরণ হয়না? সবার জীবনই কি এমন হয়? ‘বাস্তবতার জীবন’–এই বলে নিজেকে বুঝ দিয়ে এসেছি বারংবার।

অথচ এই হল জীবনে কত সুযোগ! রাতের আকাশ আছে, বিশাল ছাদ আছে… অবারিত স্বাধীনতা আর ইচ্ছেমতন সময় আছে… তবু নেই হৃদয়ের ভালোবাসারা… নেই বুকের কোণে জমে থাকা স্বপ্নেরা… নেই একটুখানি ভালোবাসার আকুতি। হয়ত বেঁচে থাকলে আগামী দিনগুলোতে এইসব অদ্ভূত সুন্দর চাপমুক্ত দিনগুলো ফিরে না পাবার আক্ষেপ করবো… হয়ত ইচ্ছে করবে আরেকটিবার ফিরে পেতে ওই জীবনটা… কিন্তু কেন তবু কিছু খুঁজে পাচ্ছিনা, কোথায় আমার উৎসাহ আর ভালোবাসারা…

ভালো লাগছে না। বিষণ্ণতা যেন কয়েকগুণ বেড়ে গেলো…
এত এলোমেলো কথা হয়ত কাউকে বলা ঠিক না। ধুররর… ওসব কোন নিয়ম আছে নাকি দুনিয়ায়! দুই দিনের এই পৃথিবী…
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×