somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিজয়ের মাস: প্রবাসীদের অবস্থা ও তথাকথিত দেশপ্রেমের চেতনা

১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিজয়ের মাস, স্বাধীনতার মাস, ভাষার মাস আসলেই তথাকথিত দেশপ্রেমের চেতনা উপচিয়ে পরে টিভি পর্দা থেকে শুরু করে রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের সভা সেমিনার আর নানা রকম কর্মসূচীর মধ্যে। বাদ পরেনা প্রবাসী বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের শাখা প্রশাখা গুলো।

এসব সংগঠন ও রাজনৈতিক দলের শাখা প্রশাখা গুলো তাদের তাদের গুরুদের খুশি করা আর মিডিয়াতে নিউজ দেয়া ছাড়া প্রবাসীদের জন্য কি কোন উপকারে এসেছে?

যখন মালয়েশিয়া সহ মধ্য প্রাচের বিভিন্ন দেশে প্রবাসীরা এসব দেশের প্রশাসন ও মালিকদের দ্বারা নানা ভাবে নির্যাতিত নিপিড়িত হয়, তখন এদের কাউকে এদের পাশে দাড়ানো তো দূরের কথা, দূতাবাস গুলোতেও এ বিষয়ে অবহিত করতেও দেখা যায়না।

দূতাবাসের দেশপ্রেমিক কর্মচারী কর্মকর্তাদের আচরনের কথা তো নতুন করে বলার কিছু নেই। প্রবাসে অবস্থানরত বাংলাদেশীরা যেন তাদের কাছে করুনার পাত্র ।

যখন জীবনের তাগিদে প্রবাসে এসে মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত পরিশ্রম করে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখা একজন শ্রমিককে বিদেশীদের হাতে নির্মম নির্যাতনের শিকার হতে হয়, আর তা দেখে সুবিধা জনক অবস্থানে থাকা অন্য বাঙ্গালীদের চেতনায় সামান্য আঘাত লাগে না, তারা আর যাই হোক দেশপ্রেমিক হতে পারে না।

যখন শত শত বাংলাদেশীদের বিদেশী ইমিগ্রেশন পুলিশ হাত পা বেধে নিষ্ঠুর অত্যাচার চালায় আর সে দেশের কর্তাব্যক্তিরা দেশে বিদেশে মুক্তিযুদ্ধের চেতনার বুলি ছড়ায় , তাদের মুখে মুক্তিযুদ্ধ আর বীরত্বের ইতিহাস শুনতে ঘেন্না লাগে।

যখন বিভিন্ন দেশের এয়ারপোর্ট ও ইমিগ্রেশন অফিসাররা বাংলাদেশী নাগরিক তথা বাংলাদেশী পাসপোর্টকে চরম ভাবে অবহেলা আর অপমানিত করে। আর সে দেশের বড় কর্তারা জাতীয় সংগীত আর পতাকা বানিয়ে দেশপ্রেম দেখায়। হাসি পায় তাদের দেশ প্রেম দেখে।

অনেকেই হয়তো বলবেন, ভাই এটার জন্য আমাদের প্রবাসীরাই দায়ী,তাদের কৃতকর্মের জন্য আজ বাংলাদেশীদের এ অবস্থা !!!
প্রতিবেশী দেশগুলোর প্রবাসীদের দিকে নজর দিন, ক'জন ভারতীয়, পাকিস্তানি, ইন্দেনেশিয়ান কিংবা ফিলিপাইনি নির্যাতিত হয়?
বলবেন ক্ষমতা?
নেপাল,শ্রীলংকা কিংবা কম্বোডিয়ান ক'জন শ্রমিক নির্যাতন অবহেলার শিকার হয়?
কারন তাদের আছে দেশপ্রেম
আর আমাদের সস্তা সস্তা বয়ান আর বস্তা বস্তা চেতনা....



সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:২৭
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

লিখেছেন চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮



ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

​ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
​ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন!

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩২

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন
মন কথনিকা- হৃদয়ের একান্ত গোপন কথোপকথন। কিছু কথা থাকে, যা কাউকে বলা যায় না; কিছু অনুভূতি থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো একান্তই নিজের,... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×