somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

poet-writer and editor. founder of a development organisation, a promotional agency, printers & publications. co-founder of an IT, Web Solutions Service and WEB Training Institute. Obtained masters in english literature & language...

আমার পরিসংখ্যান

মাহমুদ টোকন
quote icon
poet-novelist-editor & development researcher.
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

জলভূমি-তে প্রকাশিত মাহমুদ টোকন-এর গুচ্ছ কবিতা

লিখেছেন মাহমুদ টোকন, ০১ লা মার্চ, ২০১৯ বিকাল ৫:৫৮

মাহমুদ টোকন এর ছয়টি কবিতা

বেগুনচাষি
বিপনীবিতানগুলো খুলেছে কেবলি, মাথা তোলে কৃত্রিম উজ্জ্বলতা
বিহ্বল সত্যের মতো। বেনিআসহকলা’য়-
মুছে গেল প্রকৃত চেহারা
বেচারা চাষির কাছে নিজের বেগুন ক্যামোফ্লেজ
অচেনা অচেনা মনে হয়...

এক মরশুমে ঘর। দো-ফসলে বউয়ের নাকফুল
বাবার চোখের ছানি-
চলে যাবে, যাবে বলে বছর গড়ালো। এখন সে ঘরেই হোঁচট
খায় আর ম্লান হেসে বলে,
-... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১৮৯ বার পঠিত     ৪ like!

কালের কণ্ঠ-এ প্রকাশিত মাহমুদ টোকন-এর গুচ্ছ কবিতা

লিখেছেন মাহমুদ টোকন, ১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৩

১। দেশভাগ

কাঁটাতার ঠেলে, ঢুকে পড়ছে সকাল
নতুন বীজ থেকে জন্মানো লতা আর দীর্ঘশ্বাস।

সম্পর্ক পড়েছে ঢুকে আলোকবর্ষ পিছে ফেলে
ভিসাহীন কাক।

রাজস্ব নিয়মে-রাষ্ট্র পেতে রাখে প্রযুক্তি ফাঁদ
সব অস্বীকার করে নক্ষত্র ঢেলে দিচ্ছে আলো
অক্ষ বরাবর।

নদীপাড়ে কাঁদছে মা, দুই সন্তান
এপার ওপার....

২। সবগাছ আলো

আমার সাদা কাগজ নির্মোহ। আমি নিমপাতা।

যতটা হিংসায় তুমি তেড়ে আসবে হে মুখোস... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৫০ বার পঠিত     ০ like!

NEW YEAR GREETINGS...

লিখেছেন মাহমুদ টোকন, ৩১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২০

wish you all a very happy, peaceful and meaningful NEW YEAR 2019!

বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১১৯ বার পঠিত     ০ like!

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ ও শ্রদ্ধাঞ্জলি।

লিখেছেন মাহমুদ টোকন, ১৪ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৩


.......................................
'মুক্তির মন্দির সোপান তলে
কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে৷'

.......................................

পাকিস্তানি হানাদার সেনাবাহিনী বাংলাদেশকে অন্ধকারে নিমজ্জিত করার লক্ষে বুদ্ধিজীবীদের তালিকা করে হত্যা করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিজয়ের দুদিন আগে। এই তালিকা করে পাকিস্তানি বাহিনীর এদেশি সহযোগিরা।

যুদ্ধের ইতিহাসে ভয়াবহতম ছিলো সেই নিশংস হত্যাকাণ্ড। লেখক, সাংবাদিকদের হাত কেটে ফেলা হয়,... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১২১ বার পঠিত     ০ like!

আলোকনন্দিতা... : মা হ মু দ টো ক ন

লিখেছেন মাহমুদ টোকন, ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৫



তোমার চিবুকে ওই রহস্যমায়া, আমার আঙুল ছোবে
কালিমা ছোবে না।

ভাঙাহাঁটে নির্জনতা কী গভীর শূন্যতা মোড়া
যেমন নক্ষত্র দূরে নিবেদিত হাজার বছর—
জ্বলে জ্বলে আগুন আর জীবনের রেখা
সেটুকু দীর্ঘপথ, তোমার অভিন্ন রঙে শেখা।

পুড়েছ যেটুকু তুমি, ততোধিক আমি কি পুড়িনি?
আমার সন্ধ্যাবেলা তুমিও কি ছিলে না সুলেখা?

তোমার রহস্যহাসি, তোমার নির্জন-সাক্ষর--
আমার শতাব্দি লেখা কবিতার উজ্জ্বল মলাট
যেটুকু... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১৯২ বার পঠিত     ২ like!

নেতা হতে হয় বহুপথ পরিক্রমায়...

লিখেছেন মাহমুদ টোকন, ০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৭

বঙ্গবন্ধু (রোদচশমা চোখে) ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
আজ শহীদ সোহরাওয়ার্দীর প্রয়াণ দিবস (৫ ডিসেম্বর, ১৯৬৩)

বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৮০ বার পঠিত     ১ like!

বিজয়ের মাস: আমরা কি ভুলে যাবো পাকবাহিনীর হত্যা ও ধর্ষণের ইতিহাস?

লিখেছেন মাহমুদ টোকন, ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০২

ডিসেম্বর স্বাধীনতা অর্জনের মাস।

যেন ভুলে না যাই এদেশের স্বাধীনতা অর্জনের ইতিহাস। যেন মনে রাখি, পাকিস্তানি সেনা ও স্বাধীনতা বিরোধীদের অমানবিক নৃশংস অত্যাচারের কথা। স্বাধীনতার জন্য ৩০ লক্ষাধিক মানুষের আত্মত্যাগের কথ, ২লক্ষাধিক মা-বোনের সম্ভ্রমহানির (ধর্ষণ, অত্যাচার, হত্যা) বেদনা যেন কখনও ভুলে না যাই।

দেশ ও মানুষকে ভালোবাসতে হবে। নিজ দায়ীত্ব পালন করতে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১২২ বার পঠিত     ০ like!

'পিতাহি পরম ধর্ম' আমার একটি কবিতা

লিখেছেন মাহমুদ টোকন, ২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৯



পিতাহী পরম ধর্ম

ক্ষমা আর উদ্বেগের ঝাঁপির সমুখে, পিতার অপেক্ষা
প্রাচীন ঈশ্বরের মতো…

ধনেশপাখির দৃঢ় ঠোঁটসদৃশ
তার কোনো তরবারি নেই। রয়েছে যপমন্ত্র_
শস্যক্ষেত, গুল্মশক্তি, বৃক্ষকান্তি দেহ...

দূরে অন্তঃহীন শতবর্ষী বৃক্ষের মতো
দুহাতে দুলছে তার গুচ্ছ গুচ্ছ--
মায়ার মাদুলী…

@ মা হ মু দ টো ক ন



বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৪০ বার পঠিত     ২ like!

আমার একটি প্রেমের কবিতার বই

লিখেছেন মাহমুদ টোকন, ২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

তুমি যে বায়ুতে শ্বাস_
আমি সেই বায়ুতেই বাঁচি
আমার তৃষ্ণাকে রাখি তোমার জলের কাছাকাছি।

বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ৩০২ বার পঠিত     ০ like!

কাকে ভোট দেবেন? মা হ মু দ টো ক ন

লিখেছেন মাহমুদ টোকন, ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৮
২ টি মন্তব্য      ১৪৬ বার পঠিত     ১ like!

আমার নিজের লেখা একটি প্রিয় কবিতা

লিখেছেন মাহমুদ টোকন, ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

নিজের লেখা একটি প্রিয় কবিতা—স্মৃতিগ্রাম।
আমার তৃতীয় কাব্যগ্রন্থ ‘বিমূর্ত ইস্তেহার’-এর প্রথম কবিতা।

প্রকাশ কাল- ২০০৯, ২০১১
প্রকাশক- উত্থানপর্ব, বাংলাদেশ


বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ১৫১২ বার পঠিত     ১ like!

ভুলে যাও দুঃসংবাদ । মাহমুদ টোকন

লিখেছেন মাহমুদ টোকন, ২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৫১

ভুলে যাও দুঃসংবাদ
মুছে ফেলো ধুলোসংক্রমণ।
অপেক্ষা করে আছে সুন্দরের স্বর...

শিরীষের শাখার মতো, বিস্তৃত চিন্তাশাখা মেলে
আলো আর মাটির নির্যাষ নিয়ে বাঁচো

ভুলে যাও দুঃসংবাদ
ভুলগল্প, বেদনাসঙ্গীত। মনে রেখো-
পিঁপড়ে সম্মিলন, ঈশ্বরের একাকীত্ববাদ

ভুলে যাও রিরংসা বিকেল।
প্রাচীন আঁধার ঠেলে-
শীর্তার্ত হিমাঙ্কের নীচে অপেক্ষার আগুন জাগে...।

বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৪৮ বার পঠিত     ১ like!

বাঘের হুঙ্কার থাক, দূর হ নাগিন!

লিখেছেন মাহমুদ টোকন, ২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৩০

আমরা বরং বাঘের হুঙ্কার এবং থাবায় থাকি। আমাদের লোগো বাঘ, নাম টিম টাইগার্স, আমরা কেন নাগিন হতে যাই?
সাপ বা স্নেক-ড্যান্স (নাগিন) ওসব আমাদের নয়। ওটা বরং পাকিস্তান কি ভারত মুলুকেই থাক!

বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২৬৭ বার পঠিত     ০ like!

রঙিন লেফাফা :: মা হ মু দ টো ক ন

লিখেছেন মাহমুদ টোকন, ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৭

একটি চুম্বন আমি তোমাকে পাঠাই ঘাসফুল
একটি পোস্টকার্ড রোজ লিখি কিন্তু ঠিকানা জানি না... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৬২ বার পঠিত     ১ like!

নীরবতা সহস্রস্বর। মাহমুদ টোকন

লিখেছেন মাহমুদ টোকন, ০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২০

ভয় পেও না—
অন্ধত্ব তোমাকে দেবে দিগদর্শন।

পাথর হও, উপেক্ষা-পাথর
জন্ম নেবে অরণ্যনির্যাস...
তোমার আগুন থেকে অংকুরিত হবে--
মাটি ও মমতা।

তোমার শেকড়ে গান অনিবার্য, নির্মোহ হও।

ভয় পেও না, একাকীত্ব পরাজয় নয়
নীরবতা সহস্রস্বর।

বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৪৭ বার পঠিত     ১ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১৩৮১৫ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ