তোমার ঠোঁটে একটা মানচিত্র আঁকতে চাই!
তুমি রাগ করবে?
তুমি ভূগোলকে বিজ্ঞানই ভাবো শুধু,
সুপ্ত ও সুনিপুণ রেখার প্রেম খুঁজো না!
প্রতিটা মানচিত্রে যে কত ভালোবাসারা রেখাপাতের স্বীকার তা জানো তুমি!
দিবে একটা মানচিত্র আঁকতে?
তোমার গোমরা মুখে হাসির মানচিত্র,
কোঁচকানো কপালে বিশ্বাসের মানচিত্র।
তোমার হৃদয় সমুদ্রে একটা নতুন দ্বীপ গড়তে চাই!
তুমি কি বাঁধ সাধবে?
সমুদ্রকে শুধুই জলরাশি ভেবো না কিন্তু,
প্রেমের প্রবাল খুঁজতে শিখো প্রেয়সী!
দিবে একটা নতুন মানচিত্র আঁকতে?
তোমার ভরা যৌবনে অনুভূতির মানচিত্র,
হৃদয় সমুদ্রে প্রেমের মানচিত্র।
দিবে একটা মানচিত্র আঁকতে ,
তোমার ঠোঁটের কোণে!
মানচিত্র
জ্যৈষ্ঠ ১৫,১৪২৫

সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




