somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন সামসুল হক স্যার ও আমার প্রিয় শিক্ষক

০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হঠাৎ করেই মনে পড়লো পুরনো স্মৃতিগুলো।অকারনে নয়,কারন আছে!
আজ একজন বিশেষ মানুষকে মনে পড়ছে এবং লেখাটাও তাকেই উৎসর্গ করে লিখছি।
আমার স্কুল লাইফে দুটো স্কুলে পড়েছি তারমধ্যে নবম-দশম শ্রেণী পড়েছি উদয়পুর মুসলিম আকন্দ মাধ্যমিক বিদ্যালয়ে। ফার্স ডে অফ ইউর স্কুল এসে বা প্যারাগ্রাফ আসলে ২০০৮ সালের ঐ দিনটাই মনে পড়ে।
আমাদের বাংলা ক্লাস নিতেন সামসুল হক স্যার যিনি আমাদের কাছে সামসু স্যার নামেই পরিচিত। ওনার প্রথম ক্লাসে আমি অবাক দৃষ্টিতে তার পাঠদানের শৈলি দেখছিলাম।
স্যার কখনোই বই নিয়ে পড়াতেন না এটা স্যারের প্রধান বৈশিষ্ট্য বলা চলে। ছাত্র-ছাত্রীদের খুব স্নেহ করতেন তেমনি ছিলেন সবার প্রিয়।আমরা যেবার দশমে উঠলাম সেবার স্যার রিটারমেন্টে গেলেন,গেলেন কিন্তু যেতে পারলেন না! আমাদের বাধনে বাধা পরে গেলেন গেস্ট টিচার হিসেবে আরও একবছর ক্লাস নিলেন, আমাদের সাথে একসাথেই বিদায় নিয়েছিলে শেষমেশ। সময়টা ২০০৯ সালের আগস্ট মাস,১৫ই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যু দিবস উপলক্ষ্যে আন্তস্কুল রচনা প্রতিযোগিতা হয়, আমার লেখা রচনাটা পড়ে স্যার খুব প্রশংসা করেছিলেন সেই প্রতিযোগীতায় আমি প্রথম হওয়া সত্বেও আমি পুরস্কার পাইনি। স্যার এ বিষয়টা নিয়ে অনেক লড়েছেন তবু সেই পুরস্কার আনতে পারেননি।আমি পুরস্কার পাইনি এতে কষ্ট পাইনি কিন্তু স্যার আমার জন্য তর্ক পর্যন্ত করেছেন এই কষ্ট আমায় এখনো ভাবায়। স্যার আমায় বিশেষ স্নেহ করতেন। স্কুল থেকে বিদায় হওয়ার পরে স্যারের সাথে অনেক বার দেখা হয়েছে, উল্লেখযোগ্য একবার স্যারের সাথে দেখা হয় সালাম করলাম স্যার মাথায় হাত বুলিয়ে দোয়া করেছিলেন,পুরানো কিছু কথা মনে করে অশ্রু বিসর্জন দিয়েছিলেন দু ফোটা।
এই মানুষটা আমার জীবনে প্রিয় শিক্ষকের আসনে বসে আছেন,থাকবেন।
কোন একদিন স্যার বলেছিলেন মাহমুদুল তুমি আমার প্রিয় ছাত্রদের একজন।

আজ শিক্ষক দিবসে অনেকেই হয়তো তার প্রিয় শিক্ষকের বন্দনা করবে, উপহার দিবেন।
জান্নাতে কি উপহার পাঠানো যায়!
মানুষটা যদি বেচে থাকতেন লেখাটা দেখে খুব খুশি হতেন আজ।
জান্নাতে ভালো থাকবেন স্যার।

প্রচন্ড দেশপ্রেমিক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম সামসুল হক স্যারকে উৎসর্গ করছি।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

×