বলতে পারিনি কিছুই !!!
২৫ শে নভেম্বর, ২০১০ রাত ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সে দিন কী বার ছিল মনে নেই
শুধু মনে আছে-
তুমি দাড়িয়ে ছিলে রাস্তার ওপাশে
মুগ্ধ করা নয়নে তাকিয়ে ছিলে-
আমার পানে; আর হাসছিলে !
আমার ভালো লেগেছিল !
ইচ্ছে করছিল এখনই গিয়ে
ভালো লাগার কথা জানাই !
আমি এতই অভিভূত হয়েছি
যে বলা বাহুল্য-
পঞ্চম স্বর বেজে উঠল আমার কানে,
হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে অনুভব করলাম-
এক তীব্র আসক্তি !
সুর তারায় উঠে গেল !
তিলার্ধের মধ্যে আমি হারালাম-
স্বপ্নীল ভূবনে !
ঘোর ভাঙ্গল কার যেন ধাক্কায় !
দেখি সামনে দাঁড়িয়ে তুমি !
সময়টা তখন সন্ধ্যা যামিনী,
গগনে চমকালো দামিনী !
মনে হচ্ছে একটু পরেই-
দিগ্বলয় ছাপিয়ে বৃষ্টি নামবে !
দু'ফোটা বৃষ্টি এসে পড়ল-
তোমার রং করা চঞ্চুতে !
অপূর্ব লাগছিল তোমায়
আমি বিমোহিত হলাম
আমি আরো অবাক হলাম-
যখন সকল নীরবতা কাটিয়ে
তোমার কন্ঠ স্বর থেকে শুনা গেল-
"মাত্র পঞ্চাশ টাকা"!!!
জ্বল এসেছিল চোখে-
বলতে পারিনি কিছুই!!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮

একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন...
...বাকিটুকু পড়ুন