চৌপদী (রুবাই)
১। পায়ের নীচে বিশ্ব আমার আকাশ মাথার 'পর
সামনে পিছে চেয়ে দেখি বইছে ঘুর্ণিঝড় ;
ডানে বায়ে কী যে আছে দেখার সময় নাই
সত্য খুঁজে ফিরি আমি মিথ্যার দেখা পাই।
২। সম্ভাব্য আর বাস্তব সত্য দুইয়ে ফারাক জানি
আসল সত্য গুণেই টেকে এ সত্যটা মানি ;
কাকের বাসায় কোকিলেরা তবু বড়াই করে
সম্ভাব্য সুখ ঘেটে-চেটে টানে মিথ্যার ঘানি।
৩। সত্যও যা মিথ্যাও তা যদি এমন হয়
জন্ম-মৃত্যু থেমে যাবে গোটা বিশ্বময় ;
ভালো-মন্দ আদি-অন্ত হবে একাকার
পাঁচপাগলের এমন বিশ্বাস আমার দর্শন নয়।
( তারপর কী ? অপেক্ষায় থাকুন - ধন্যবাদ )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


