somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খলীফাতু রসূলিল্লাহ হযরত আবূ বকর ছিদ্দীক্ব আলাইহিস্ সালাম

১৫ ই মে, ২০১২ রাত ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হাদীছ শরীফ-এ এসেছে, নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি একবার উম্মুল মু’মিনীন হযরত আয়িশা ছিদ্দীক্বাহ আলাইহাস্ সালাম উনাকে লক্ষ্য করে বললেন, আপনার কি জানা রয়েছে যে, আকাশের তারকা পরিমাণ নেকী কার রয়েছে? জবাবে হযরত ছিদ্দীক্বা আলাইহিস্ সালাম তিনি বললেন, মহান আল্লাহ পাক এবং উনার রসূল, নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা ভালো জানেন। তখন নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, আকাশের তারকা পরিমাণ নেকী রয়েছে যিনি হযরত নবী-রসূল আলাইহিমুস্ সালাম উনাদের পর দ্বিতীয় ব্যক্তিত্ব, ফারূকে আ’যম হযরত উমর ইবনুল খত্তাব আলাইহিস্ সালাম উনার। তখন হযরত ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনার ভিতরে প্রশ্ন জাগলো যে, তাহলে যিনি আফদ্বালুন নাস বাদাল আম্বিয়া, হযরত নবী-রসূল আলাইহিমুস্ সালাম উনাদের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব, ছিদ্দীক্বে আকবর হযরত আবূ বকর ছিদ্দীক্ব আলাইহিস্ সালাম উনার নেকীর পরিমাণ কতটুকু? তখন নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজ থেকেই বলে দিলেন যে, হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস্ সালাম তিনি হিজরতের সময় সাওর গুহায় তিন দিন নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছরøাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যে বেমেছাল মুবারক খিদমতের আনজাম দিয়েছিলেন, সেই তিন দিনের নেকীর পরিমাণ আকাশের তারকার চেয়েও বেশি। অর্থাৎ ফারূকে আ’যম হযরত উমর ইবনুল খত্তাব আলাইহিস সালাম যিনি হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের পর দ্বিতীয় ব্যক্তিত্ব উনার সারা জীবনের নেকীর চেয়ে হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস্ সালাম উনার সাওর গুহার তিন দিনের নেকীর পরিমাণ অনেক বেশি। সুবহানাল্লাহ!
সে জন্যই হযরত ফারূকে আ’যম আলাইহিস্ সালাম তিনি প্রায় সময়ই এই কথা মুবারক বলতেন, আমার সারা জীবন না হয়ে যদি সাওর গুহার তিন দিন হতো, যে তিন দিন হযরত ছিদ্দীক্ব আকবর আলাইহিস্ সালাম তিনি নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতের আনজাম দিয়েছেন, তাহলে আমার জন্য অতি উত্তম হতো। সুবহানাল্লাহ!
সুতরাং এখান থেকেই বুঝা যায় যে, হযত ছিদ্দীক্বে আকবর আলাইহিস্ সালাম উনার শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী সম্মান কতটুকু, যেটা মাখলুকাতের চিন্তা ও কল্পনার বাহিরে।
হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস্ সালাম উনার মুবারক পরিচিতি:
নাম মুবারক: আব্দুল্লাহ। কুনিয়াত: আবূ বকর। লক্বব মুবারক: আতীক্ব ও ছিদ্দীক্ব।
উনার পিতার নাম মুবারক: উছমান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, উনার কুনিয়াত ছিল আবূ কুহাফাহ।
উনার মাতার নাম মুবারক: সালমা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা। উনার কুনিয়াত ছিল, উম্মুল খয়ের।
বিলাদত শরীফ: নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক বিলাদত শরীফ-এর প্রায় ২ বছর তিন মাস পর তথা হিজরতের প্রায় পঞ্চাশ বছর পূর্বে মক্কা শরীফে বিখ্যাত কুরাইশ বংশের তাইম গোত্রে বিলাদত শরীফ লাভ করেন। উনার বংশ তালিকা উপরে যেয়ে এক পর্যায়ে নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত পূর্ব-পুরুষ আলাইহিমুস্ সালাম উনাদের সাথে একত্রিত হয়েছে। এটাও উনার একটা বিশেষ ফযীলতে কারণ। সুবহানাল্লাহ!
ইসলাম পূর্ব জীবন: খলীফাতু রসূলিল্লাহ, আমিরুল মু’মিনীন, খলীফাতু মুসলিমীন হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস্ সালাম তিনি প্রথম জীবন থেকেই উত্তম চরিত্র মুবারক এর অধিকারী ছিলেন। ইসলাম গ্রহণের পূর্বে তিনি কখনও মূর্তি পূজা করেননি এবং শরাবও পান করেননি। যেমন হাদীছ শরীফ-এ এসেছে উম্মুল মু’মিনীন হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি বলেন-
“ছিদ্দীক্বে আকবর হযরত আবূ বকর ছিদ্দীক্ব আলাইহিস্ সালাম তিনি জাহিলী যুগেই নিজের উপর শরাব বা মদ হারাম করে নিয়ে ছিলেন।” (তারীখুল খুলাফা ২৪নং পৃ:)
হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস্ সালাম তিনি জাহিলী যুগে ও অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন ও কুরাইশ সর্দারদের মধ্যে শীর্ষস্থানীয় ছিলেন এবং মসনবে আশনাক উনার হাত মুবারকেই ন্যাস্ত ছিল। সে মনসবের কাজ ছিল এই যে, যখন কোথাও কোনো হত্যাকা- ঘটত, তখন হত্যা ও নিহত ব্যক্তির গোত্রদ্বয়ের ভেতর লড়াই লেগে যেত। তখন হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস্ সালাম তিনি হত্যাকারীর থেকে নিহতের রক্তপণ আদায়ের দায়িত্ব নিলে লড়াই থেমে যেত। তিনি ছাড়া যদি অন্য কেউ সে দায়িত্ব নিত, তাহলে লড়াই অব্যাহত থাকত। সুবহানাল্লাহ! (ইযালাতুল খফা)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×