ভারত থেকে সীমান্তের সব পথ দিয়েই আসছে উচ্চ মাত্রার কোডিন ফসফেট যুক্ত মরণ নেশা ফেনসিডিল, গাঁজা, হেরোইন, মদ, পটাসিয়াম পারম্যাঙ্গানেট, প্যাথেড্রিনসহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য। বাস, ট্রেন, গাড়ির সিলিন্ডার, পানির কলস, ফলের ঝুড়ি, পেঁয়াজের বস্তা, বাজার ব্যাগ ইত্যাদিতে অবাদে আসছে এসব মাদকদ্রব্য। বাংলাদেশের মাদকদ্রব্য পাচারের ব্যাপারে ভারতীয় সীমান্ত রক্ষীরা শুধু উদারই নয় বরং বিএসএফের প্রত্যক্ষ ও পরোক্ষ ব্যবস্থাপনাতেই চলছে কার্যক্রম। বাংলাদেশকে টার্গেট করেই যেন ভারত মাদক আগ্রাসন চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকাসক্ত করা এবং দেশকে মেধাশূন্য করার সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়েই চালানো হচ্ছে এই মাদক আগ্রাসন। সব ধরনের মাদকদ্রব্যই ভারত থেকে বর্তমানে অবাদে আসলেও সবচেয়ে বেশি আসছে ফেনসিডিল। ভারতের সাথে বাংলাদেশের ৪২শ কিলোমিটার সীমান্তের এমন কোন জায়গা নেই যেখান দিয়ে ফেনসিডিল আসছে না। এই সীমান্তের অন্য একটি পয়েন্টে দেখা গেল বিস্তীর্ণ জঙ্গল। এর মধ্যে অসংখ্য চোরাগুপ্তা পায়েহাঁটা রাস্তা। মাঝখানে নো ম্যান্স ল্যান্ডে কোন প্রতিবন্ধক নেই। এপারে বিডিআর নেই। আর মাদক পাচারকালে বিএসএফকে দেখাও যায় না। ফেনসিডিলের ব্যাপকতা ইদানিং মারাত্মকভাবে বেড়েছে এটা সবাই বলছে। এরই মধ্যে ওপারে জঙ্গলের মধ্যে লুঙ্গি, গেঞ্জি পরা হাতে কাস্তে হাতে এক ব্যক্তিকে দেখা গেল দাঁড়িয়ে আছে। এপারের মানুষদের জিজ্ঞেস করলে বলে ওর কাছে মাল আছে। কি মাল- ডাল। ডাল মানে কি ফেনসিডিল। এপারের নির্ধারিত বা পূর্ব থেকে ঠিক করা ব্যক্তি গিয়ে তার কাছ থেকে মাল নিয়ে আসবে। তবে এই প্রতিবেদকের উপস্থিতির কারণে মালামাল পারাপার দেরি হয়। পরে জানা গেল ওপারের ওই ব্যক্তির কাছে ছিল এক বস্তা ফেনসিডিলসহ মাদকদ্রব্য যা সে জঙ্গলের মধ্যে লুকিয়ে রেখেছিল।প্রাপ্ত তথ্যমতে বর্তমানে দেশের প্রায় অর্ধকোটি মানুষ এখন ফেনসিডিলের প্রতি আসক্ত হয়ে পড়েছে যা খুবই ভয়াবহ সংকেত বহন করে। আর বিশেষ করে বর্তমান সরকারের অসতর্কতার কারনেই এ ধরনের অপরাধীচক্র তাদের কালো ব্যবসা সুশৃঙ্খলভাবে চালাতে পারছে। তাই এখনই সরকারকে এ ব্যাপারে সীমান্ত এলাকায় সামরিক ব্যবস্থা জোরদার করতে হবে।
ভারতের মাদক আগ্রাসনের শিকারে পরিণত হয়েছে বাংলাদেশ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা
আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

কিছু খবর আছে, যা লিখতে গিয়ে কলম থেমে যায়। বুকের ভেতর কী যেন ভেঙে পড়ে,... ...বাকিটুকু পড়ুন
Search Engine এর মতামত

Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন
স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।
নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

জননেত্রী শেখ হাসিনা সড়কপথে দেশে ফিরলে ইচ্ছা আছে তাঁকে রিসিভ করতে সেখানে যাবার। রাষ্ট্র, প্রশাসন বাধা না দিলে এটা নিঃসন্দেহে বিশ্বে ইতিহাস সৃষ্টি করা একটি ইভেন্ট হতে যাচ্ছে। যে সুবিশাল... ...বাকিটুকু পড়ুন
সমস্যার অতলান্তিক সাগরে হাবুডুবু

সমস্যা আক্রান্ত জীবন। রান্নার গ্যাস সমস্যা, রাস্তায় যানজট সমস্যা, রাখলে টাকা ব্যাংকে সমস্যা, রাতে ঘুমের সমস্যা শব্দ দুষনে -- আর কত বলি! এলাম সামহোয়্যারইন এ জিড়িয়ে নিতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।