somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বোকাবাদুড়

১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নীলয় বারান্দায় বসে কাঁদছে।ওর মনটা অনেক খারাপ।বারান্দার লাইট টা বন্ধ করে অন্ধকারে বসে আছে ও।ছেলেদের নাকি কাঁদতে নেই।তাই বলে কি তাদের দুঃখ লাগে না? কেউ না দেখলেই ভালো। দেখলেই ওকে নিয়ে মজা করবে। বিশেষকরে ওর বোনটা। নিজেকে যে কি মনে করে ও। সারাদিন ওর পিছেই লেগে থাকে, গাধা ছাগল কত কিছু যে বলে!

:কিরে তুই এখানে বসে আছিস কেন?

বারান্দার লাইট টা জ্বালিয়ে দিল অহনা।অবাক হয়ে দেখলো ওর ভাইটার চোখে অশ্রু।

:কিরে দেবদাস? মেয়েদের মত কাঁদিস কেন?ছ্যাকা খেলি নাকি?
:তুই যা তো এখান থেকে। কথা বলবি না।
:ওমা।আমি কি করলাম।আমি আরো সহানুভূতি দেখাতে আসলাম।আমাকে কিনা বলে,ভাগ! যাবো না আমি, কি করবি তুই?
:বালতি ভরা পানি এনে তোর মাথায় ঢেলে দিব।
:বালতি তো অলরেডি ভরে ফেলেছিস চোখের পানিতে!
"এই নোনা জলে অবগাহন করতে
আছি রাজি,
জানি এই ভাইটা আমার
দুষ্ট একটা পাজি"

কাঁদতে কাঁদতেও হেসে দিল নীলয়।অহনা ওর কবিতা বানানোর এই অভ্যাসটা রাগের সময় প্রায়ই টোটকার মত কাজে লাগায়।আর ওর এসব অছন্দকর কবিতা গুলো ওর মুডটা সবসময় অনেক খানি ঠিক করে দেয়।

:কিরে বোকাবাদুড়। হাসিস কেন? এতক্ষন তো কাঁদতে কাঁদতে হায়হুতাশ করতেছিলি!!
:আমার ইচ্ছা করলে হাসবো। ইচ্ছা করলে কাঁদবো।তোর কি? তুই খালি কবিতা বানাবি।আর চুপ করে থাকবি।বোকাবাদুড়ি!
:কি??? বেয়াদব ছেলে!একটা চড় দিব।আমি তোর বড় না? আমাকে এসব বলিস!
:বলবো বলবো একশবার বলব। কি করবি তুই!

মুখ ভেংচে ঘরের ভেতর দৌড় দিল নীলয়।জানে এখনই অহনা দৌড়ে আসবে।আর ধরতে পারলে তো রেহাই নেই।

মুখে রাগের ভাবটা সরিয়ে সেখানে হাসি ফুটে উঠলো অহনার। যাক শেষ পর্যন্ত হাসানো গেল ছেলেটাকে। নিলয়ের মন খারাপ থাকলে ওর ও যে ভালো লাগে না।তাই মন টা ভাল করতে কত গাঁইগুঁই করতে হয় ওর।তবুও ভাল থাকুক বোকাবাদুড়টা!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মতামত পোস্ট: ১ আগস্ট ২৪ এ লেখা: আমার কথা ৯৫ ভাগ মিলে গেছে

লিখেছেন অর্ক, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৫৭



এবারের ছাত্র আন্দোলনের মূল যে দাবি বা উদ্দেশ্য, তা আসলে অত্যন্ত সাধারণ। সে সব সকল মাধ্যমে বহু চর্চিত, প্রচারিত ও আলোচিত। তাই পুনরাবৃত্তি থেকে বিরত থাকছি। আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

×