হাতে কলমে
২০ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শাবাশ শিক্ষকের দল
কর্মটি করেছেন- আহ কি স্বস্তি
হাতে নাতে ফলিয়েছেন ফল
পুলিশের সাথে করেছেন দোস্তি
হাতে কলমে এমন শিক্ষা
কে আর দিতে পারে
এমন তর গুনি শিক্ষক
জন্মাক ঘরে ঘরে
কে আছে জোয়ান
হও আগুয়ান
হাকিছে ভবিষ্যত
সুবিধা নিতে
ছাত্র সকল
বেছে নেও এই পথ
এর পরে এই
শিক্ষকদের
শক্ত হলো যে ভিত
সামনের বারে
একটি বা দুটি
প্রমোশন নিশ্চিত
হাত থাকতে
মুখের ব্যবহার
হাত দিয়ে যায়
মারা
পুলিশ যদি
ধরে ধরে মারে
বসে কেন থাকে
তারা
পুলিশেরে যদি
সরকার পালে
তাদেরও তো পালে
সরকার
এমন তর
দূ:সময়ে
এমন লোকই তো
দরকার
অকৃতজ্ঞ
নয়কো তারা
খায় সরকারী নুন
এও যে ভালো
রেগে গিয়ে তারা
করে ফেলে নাই খুন
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সোনালি ডানার পাখি-এস এম আজাদ রহমানস্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।
সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ...
...বাকিটুকু পড়ুন
ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত?
...বাকিটুকু পড়ুন
জুলাই-আগস্ট মাসে যখন দেশে বিদ্যুতের সমস্যা চলছিল, তখন সংসদে এমপি রুমিন ফারহানা বিদ্যুৎ ও জ্বালানি-মন্ত্রীকে নিয়ে সার্কাজম করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর গ্রামের মানুষ বারবার অভিযোগ করছে, টুকু (বিদ্যুৎ) আসে,...
...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার...
...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের...
...বাকিটুকু পড়ুন