চিরকুমার বচন
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“চিরকুমার বচন”
......................
ভাবনা আমার মনের কোনে
উথালপাথাল ঢেউ,
কেমন করে মুক্তি পাবো
বলবে নাকি কেউ?
কত মানুষ বিয়ে করে
একের পরে হালি,
তারপরেও ঘুরে বেড়ায়
নিয়ে পরের শালি!
ডেটিং করে সেটিং করে
কাঠ বাদামও খায়,
কখন আবার এদিক ওদিক
কোথায় কোথায় যায়!
আমার বুঝি কপাল পোড়া
কেউ জুটেনি সাথে,
তাইতো এখন একলা ঘুমাই
আস্ত ডাবল খাটে।
বিয়ের তরে ভয়টা আমার
ছাড়ছেনা যে পিছু,
মেয়ে দেখলে হাঁটু কাঁপে
কাঁপে আরো কিছু।
কাঁপাকাঁপির ঠেলায় পড়ে
হলনা আর বিয়ে,
কিংবা কোন মেয়ের সাথে
ইটিস-পিটিস ইয়ে।
তাইতো আমি রয়ে গেলাম
চিরকুমার ম্যান,
সবাই মিলে কানের কাছে
করে ঘ্যানর-ঘ্যান।
বলতে পার তোমরা কি কেউ
কি যে এখন করি,
নয়তো কি কেউ দিতে পার
এমন কোন বড়ি?
যে বড়িটা খেলে পরে
পাবো সমাধান,
আবার আমি ফিরে পাবো
আমার আগের মান।
এসব নিয়ে ভেবে ভেবে
যায় যে সময় বয়ে,
এমনি করে জীবনটা মোর
যাচ্ছে কেবল ক্ষয়ে।
....... মামুন... ২৩-০৯-২০১৮।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুন