somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজস্ব ওয়েবসাইট তৈরিতে আগ্রহী হচ্ছেন বাংলাদেশী প্রফেশনালরা

২৫ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগে তো শুধু মাত্র কোম্পানি, প্রতিষ্ঠান, অর্গানাইজেশন এর কেবল ওয়েব সাইট থাকতো কিন্তু বর্তমানে বাংলাদেশী বিভিন্ন প্রফেশনাল যেমন ডাক্তার, ইঙ্গিনিয়ার, কবি সাহত্যিক, আইনজীবী, ফটোগ্রাফার, সাংবাদিক, উদ্যোক্তারা তাদের ব্যক্তিগত ওয়েবসাইট বা পোর্টফলিও তৈরি করাচ্ছেন। আবার ফ্রিল্যান্সার বা ব্লগাররাও ফ্রি সার্ভিস বাদ দিয়ে নিজস্ব সাইটের দিকে ঝুকছেন। কারন দেশে এখন অনেক গুলো আইটি কোম্পানি হয়েছে এবং ওয়েবসাইট তৈরির খরচটাও অনেকাংশে কমে গেছে।
কবি সাহিত্যিকেরা চাইছেন তাদের বই, লেখা সমগ্র নিজস্ব ওয়েবসাইটে রাখবেন, সেখান থেকে বই বিক্রি হবে মানুষ জানবে তাকে।
বিদেশি ডাক্তারদের দেখাদেখি আমাদের দেশের ডাক্তাররাও পোর্টফোলিও সাইট তৈরি করছেন এবং নিজের দক্ষতাকে প্রকাশ করছেন। অনলাইনে সিরিয়ালও নিচ্ছেন।
প্রোকৌশলীরা তৈরি করছেন গবেষণা ধর্মী নিজস্ব ওয়েবসাইট। সেটা তার ল্যাব বা সংগ্রহশালা এর মত কাজ করছে। ফলে সেটা ছড়িয়ে পড়ছে আন্তর্জাতিক ভাবে।
অনেক তরুন আইনজীবিকে দেখা যাচ্ছে তারা তাদের নিজস্ব সাইটে আইনি বিষয়ে লেখালেখি করছেন মানুষকে আইন বিষয়ে সচেতন করছেন, আইনি অধিকার গুলো জানিয়ে দিচ্ছেন। উন্নত দেশগুলোতে টাকার বিনিময়ে আইঞ্জীবির সাথে অনলাইন কনসালটেন্সি ও চালু আছে।
সাংবাদিক বা ফটোগ্রাফাররা তাদের তোলা ছবি ওয়েবে শেয়ার করেন যাতে দ্রুত ছড়িয়ে পড়ে। এইজন্য তারা নিজস্ব ওয়েবসাইট তৈরি করাচ্ছেন। অনেকে আবার তাদের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যামে ছবি বিক্রিও করছেন।
বর্তমানে নতুন উদ্যোক্তারা তো তাদের ব্যাবসাকে আগেই অনলাইনে প্রচার প্রসারের চিন্তা করে থাকেন। এজন্য তারা তাদের নিজস্ব niche site তৈরি করাচ্ছেন।
কয়েকটি আইটি কোম্পানির সাথে কথা বলে জানা গেল বরতমান সময়ের ট্রেন্ড সম্পর্কে – বাংলাদেশে বর্তমানে e-commerceফাংশনালিটি ওয়েব সাইটের চাহিদা বেশি। ল্যান্ডিং পেজ তৈরির প্রবনাতাও অনেক বেশি। আর নাকি HTML5 দিয়ে ওয়েবসাইট করাটা যেন ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট জগতের হাল ফ্যাশন হয়ে দাড়িয়েছে।
কানেক্ট ফার্মএর একজন ডিজিটাল মারকেটার জানালেন বিভিন্ন প্রফেশনালদের নিজস্ব ওয়েবসাইট তৈরির প্রবণতা বাড়ার কারন সম্পর্কে- তিনি বললেন ডিজিটাল মার্কেটিং করতে প্রথমে যা প্রয়োজন হয় তা হলো একটি নিজস্ব ওয়েবসাইট তথা ইন্টারনেটে নিজস্ব একটি প্লাটফরম। আর ঐ সব ব্যক্তি গত ওয়েবসাইটের বেশির ভাগই বাণিজ্যিক উদেশ্যে করা হচ্ছে। নিজের কর্ম, সার্ভিস বা পোডাক্টের বিবরন তুলে ধরার জন্যই করা হচ্ছে আধুনিক এই সব ওয়েবসাইট গুলো। গর্বের বিষয় এই যে আমরা উন্নত প্রযুক্তির সাথে পাশাপাশি হাটতে না পারলেও পিছু পিছু হাটছি। আমরা গুটি গুটি পায়ে হেটে চলছি আধুনিকতার দিকে। এখন আমাদের দেশে অনলাইনে কেনাকাটা করা যায়, ইন্টারনেটের মাধ্যমে ব্যাংকিং করা যায়, অনলাইনে ক্লাস ও করা যায়।
দেশে ইন্টারনেটে ব্যাবহারকারীদের সংখ্যা প্রচুর বাড়ছে। এই বিপুল ইন্টারনেটে ব্যাবহারকারীদের কাছে মার্কেটিং করা ট্র্যাডিশনাল মার্কেটিং এর থেকে সহজ ইফেক্টিভ এবং তুলনামূলক কম খরচ। পত্র পত্রিকা বা টিভি এড যতক্ষন টাকা দেয়া হয় ততক্ষন চলে কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে প্রচার প্রচারনা কখনই শেষ হয় না। এই জন্য বাংলাদেশী প্রফেশনালরা ডিজিটাল মার্কেটিং এর assets হিসাবে নিজস্ব ওয়েবসাইট তৈরি করাচ্ছেন।

সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩২
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫



আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। পরিচিত যারা কাজ করেন তেমন দু একজনের সাথে... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×