somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মজার সমস্যা ও তার চেয়েও মজার সমাধান (গণিত পাগলদের জন্ন্য)

২৭ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুই ভাগ্নিকে গণিত পড়াবার দায়িত্ব আমার ঘাড়ে সেটা আগেই বলেছি।দায়িত্ব নেবার পরেই চিন্তা করলাম বই এর বাইরেও প্রতিদিন ওদের কিছু মজার সমস্যা দেব। যেই ভাবা সেই কাজ, জাফর ইকবাল ও কায়কোবাদ স্যার এর “নিউরনে অনুরণন” বইটা বের করে প্রথম সমস্যাটা ওদের বললাম-

” একটা কোল্ডড্রিংস্কের ক্যান ট্রাকের নিচে চাপা পড়ে চিপশে গেছে। চাকার চাপে উপরের এবং নিচের অংশ খুলে গেছে। বাকিটুকু হয়েছে 4×6 একটি আয়তক্ষেত্র। কোল্ডড্রিংস্কের ক্যানে কতটুকু ড্রিংস্ক ছিল?”

গম্ভীর স্বরে পড়ে ভাগ্নিদের দিকে তাকালাম। বড় ভাগ্নি শাউলিং এর চিন্তিত মুখ দেখে প্রাণটা জুড়িয়ে গেলো। সমস্যা করল ছোটটা, তার মুখ ভর্তি ব্যাপক হাসি। আমি সিরিয়াস ভাবে বললাম, এর মাঝে হাসির কি পেলে? ঝাড়িতে কাজ হলো না, হাসির পরিমান আরোও বাড়ল।আমার ছোট ভাগ্নি নাবিলা বরাবরই বিকল্প পথের সন্ধানী, তার সহজ সরল উত্তর, “ কতোটুকু ড্রিংস্ক আছে সেটা বের করার জন্য আবার অঙ্ক করতে হয় নাকি? ট্রাকে ক্যান চাপা পড়েছে তো কি হয়েছে, লেখা গুলোতো আর মুছে যায়নি। ক্যান এর গায়ে পরিমানটা দেখলেই ত হয়ে গেল” উত্তর শুনে আমি মোটামুটি বাক্যহারা। গলা ফাটিয়ে ধমক মারলাম ছোটটাকে, পরমুহুর্তেই টের পেলাম, হাসির শব্দ যেনো একটু বেড়ে গেল, :( হতাশ হয়ে বড়টার দিকে তাকালাম, সে অবশ্য আশাহত করল না, গুছিয়ে উত্তর দিলো এইভাবে-


সিলিন্ডার আকৃতির ক্যান টা এখন চাপা খেয়ে আয়তক্ষেত্র হয়েছে,তাই আসলে উপরে একটি এবং নিচে একটি মোট ২টি আয়তক্ষেত্র হয়েছে যাদের দৈর্ঘ্য 6,আর প্রস্থ 4. তাহলে সিলিন্ডারের দৈর্ঘ্য হবে h=6, এখন উপরের আয়তক্ষেত্রের প্রস্থ 4, নিচেরটাও 4, এই দুইটার যোগফলই হবে ক্যান এর পরিধি,

অর্থৎ পরিধি=2πr= 8

r=4/π

তাহলে সিলিন্ডারের আয়তন হবে, πr^2h=π*(4/π)^2*6, এই মান গুলা হিসেব করলেই ত পেয়ে যাবো ড্রিংস্ক এর পরিমান।

আমি খুশি হয়ে বললাম, গুড, তোর জন্য আজ একটা snickers(ওর প্রিয় চকলেট) বরাদ্দ। ছোটটা বলল- ” আমার জন্য” মুচকি হেসে উত্তর দিলাম, ” তোর জন্য snickers এর খোসা ” :)

“তুমি পাগল হতে পারো কিন্তু আমি ছাগল না”- ভাগ্নির উত্তর(‘পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়’ প্রবাদ ভিত্তিক জবাব)।

আমি বললাম ছাগল না হলে এই সমস্যার সমাধান করে দেখা -


এখানে o বৃত্তের কেন্দ্র হলে X এর দৈর্ঘ্য কত?

সাথে সাথেই ছোট ভাগ্নির জবাব পেয়ে গেলাম যেটা শুনে ওর জন্য বরাদ্দ করা চকলেটের খোসাও বাতিল ঘোষনা করা হল। যাই হোক, ভাগ্নির জবাবটা এখানে না ই দিলাম, সমস্যা সমাধানের দায়িত্ব পাঠকদের দিলাম
এই লেখাটি প্রথম গণিত পাঠশালা.কম(http://www.gonitpathshala.com/) এ প্রকাশিত।
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:২৫
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×