* জায়গার সমস্যা ?
* কয়লা পরিবহনে সমস্যা ?
আর কোথাও জমি না পেলে, মাদারীপুর- মুন্সিগন্জের মাঝখানে, পদ্মা নদীর, মাওয়া-কাওড়াকান্দি ঘাটের মাঝখানে যে সুবিশাল চর জেগে উঠেছে, সেখানে করা হোক। চারপাশে নদী, পরিবেশ বিপর্যয়ের সম্ভবনা নেই, বিদ্যুৎকেন্দ্রের পানির যোগান নিয়েও ভাবতে হবে না।
সিডর-আলয়া-লায়লা'র এই দেশে সুন্দরবন না থাকলে দেশের একটা বিশাল অংশ এমনিতেই কয়লা হয়ে যেত। কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের প্রয়োজনই থাকবে না ; যখন মানুষই থাকবে না- আর বিদ্যুৎ...
তারচেয়ে ভয়ংকর বিষয়,
দিনদিন সমুদ্রে পানির উচ্চতা বাড়ছে, সুন্দরবন ধ্বংস হলে, দক্ষিণনাঞ্চলের বিস্তৃত কৃষি জমি লবানাক্ত হয়ে চাষাবাদের অনুপোযোগী হয়ে পড়বে।
দেশে বিদ্যুতের বিশাল চাহিদা, তাই এখানে ব্যবসাও থাকবেই। ব্যবসা'র পাশাপাশি কিছু ধান্ধাবাজ-লুটেরাও থাকবেই। মাননীয় প্রধানমন্ত্রী, নানা ছদ্মবেশী জ্ঞাণপাপী এই লুটেরাই আপনাকে ভুল বুঝাচ্ছচে। এদের বিষয়ে সতর্ক হোন...
যে সুন্দরবন'কে আপনি নিজেও ভোট দিয়েছেন। আজ তার পাশে দাড়ান।
মাননীয় প্রধানমন্ত্রী, সমাধান আপনার হাতেই...
বিদ্যুৎ চাই, কোন অসম চুক্তিতেও নয় !
রামপালে কিছুতেই নয় !!
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




