somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্মনিরপেক্ষ মতবাদ মুসলমানদের ঈমান,আকীদা ধ্বংসকারী একটি ভ্রান্ত মতবাদ

২৮ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(পূর্বে প্রকাশিতের পর) (২য় পর্ব)
ধর্মনিরপেক্ষবাদীদের প্রকার ভেদ

ধর্মনিরপেক্ষতাবাদীদেরকে দুই শ্রেণীতে বিভক্ত করা চলে। এক শ্রেণীর পরিচয় খুব স্পষ্ট। তারা ধর্মকে ব্যক্তিগত ব্যাপার বলে প্রচার করে বটে, কিন্তু তাদের অনেকেরই ব্যক্তি জীবনে ধর্মের কোন গন্ধও পাওয়া যায় না। প্রকৃতপক্ষে তারা ধর্মকে নিতান্তই অপ্রয়োজনীয় জিনিস বলে মনে করে, কিন্তু সামাজিক মর্যাদা, রাজনৈতিক সুবিধা ও অন্যান্য পার্থিব প্রয়োজনের তাকিদে ধর্মকে মৌখিক স্বীকৃতি দান করে মাত্র। দ্বিতীয় শ্রেণী; তারা নামায, রোযা, কুরআন তিলাওয়াত, তাসবিহ, যিকির ইত্যাদি অত্যন্ত নিষ্ঠার সাথে আদায় করে! কিন্তু সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ইত্যাদি ক্ষেত্রে ইসলামী বিধানকে মেনে চলার কোন তাকিদই অনুভব করে না। আল্লাহর কিতাবকে সামগ্রিকভাবে গ্রহণ না করে যারা শুধু ইসলামের কতিপয় অনুষ্ঠান নিয়েই সন্তুষ্ট, তাদের প্রতি কুরআন যে কঠোর সতর্ক বাণী উচ্চারণ করেছে, তা যে কোন সত্যিকার মুসলমানের অন্তরকেই কাঁপিয়ে তুলবার জন্য যথেষ্ট। আল্লাহ পাক বলেন, “তবে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস কর ও কিছু অংশ অবিশ্বাস কর? অতএব তোমাদের মধ্যে যারা এরূপ করে তাদের পার্থিব জীবনে লাঞ্ছনা ও অপমান ব্যতীত কিছুই নেই। আর পরকালে তারা ভয়ংকর শাস্তির দিকে নিক্ষিপ্ত হবে এবং তোমরা যা করছো আল্লাহ সে বিষয়ে অমনোযোগী নন।” (সূরা: বাকারাহ-৮৫)। “আর যারা বলে আমরা কিছু বিশ্বাস করি আর কিছু প্রত্যাখ্যান করি এবং তারা এ মধ্যবর্তী পথ অবলম্বন করতে ইচ্ছা করে, প্রকৃতপক্ষে ওরাই অবিশ্বাসী, এবং আমি এ ধরনের অবিশ্বাসীদের জন্যে অবমাননাকর শাস্তি প্রস্তুত করে রেখেছি।” (নিসা-১৫০,১৫১)। ফলাফল যদি এই হয় তাহলে, কোন মুসলমানের পক্ষে কি ধর্মনিরপেক্ষ মতবাদ গ্রহণ করা উচিত?
ইসলামের পরিচয়: ইসলাম আরবী শব্দ ছিলমুন থেকে নির্গত, অর্থ শান্তি, নিরাপত্তা। শাব্দিক অর্থ আত্মসমর্পণ করা। পরিভাষায়- আল্লাহর নিকট আত্মসমর্পণ করা ও তাঁর বিধানের প্রতি পরিপূর্ণভাবে আনুগত্য হওয়া। কালেমা, নামাজ, রোযা, হজ্জ ও যাকাত - ইসলামের পাঁচটি স্তম্ভ। উক্ত পাঁচটি স্তম্ভ ঠিক রেখেই ইসলামের প্রাসাদ নির্মান করতে হবে। খুঁটি দুর্বল হলে প্রাসাদ ও দুর্বল হয়ে যাবে। ইসলাম শুধু একটি ধর্মই নয়, এটা আল্লাহ প্রদত্ত পূর্ণাঙ্গ জীবন বিধান। “আজ তোমাদের জন্যে তোমাদের দীন পূর্ণাঙ্গ করলাম। তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দীন মনোনীত করলাম।” (সূরা: মায়িদাহ ৩)। কুরআনে কি শুধু ধর্মীয় বিধানই আছে? রাজনীতি, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, আদালত, ফৌজদারী, শাসন, বিচার, লেনদেন, যুদ্ধ-সন্ধি এক কথায় জীবনের সব বিষয়েই কুরআনে বিধান দেয়া হয়েছে। পূর্ণাঙ্গ জীবন বিধানের বিশদ বর্ণনা রয়েছে কুরআনুল কারীমে। “আমি মানুষের জন্যে এ কুরআনে বিভিন্ন উপমার দ্বারা আমার বাণী বিশদভাবে বর্ণনা করেছি, কিন্তু অধিকাংশ মানুষ সত্য প্রত্যাখ্যান ব্যতীত ক্ষান্ত হলো না।” (সূরা: বাণী ইসরাইল -৮৯)। তিনি আরো বলেন, "এমন কোন বিষয়ই নেই যা কিতাবে লিপিবদ্ধ করা হয়নী। অতঃপর তাদের সকলকে তাদের প্রতিপালকের কাছে ফিরে যেতে হবে।” (সূরা: আন'আম-৩৮)। “নিশ্চয়ই ইসলামই আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম এবং যাদেরকে গ্রন্থ প্রদান করা হয়েছে তাদের কাছে জ্ঞান আসার পর তারা পর-পর বিদ্বেষ বশত বিরোধে লিপ্ত হয়েছিল। এবং যে আল্লাহর নিদর্শনসমূহ অস্বীকার করে, নিশ্চয়ই অল্লাহ সত্বর হিসাব গ্রহণকারী।” (সূরা: আল্-ইমরান - ১৯)। অর্থাৎ আল্লাহর নিকট মানুষের জন্য একটি মাত্র জীবন ব্যবস্থা, (জীবন বিধান) সঠিক ও নির্ভুল বলে গৃহীত। সেটি হচ্ছে, মানুষ আল্লাহকে নিজের মালিক ও মা'বুদ বলে স্বীকার করে নিবে এবং তাঁরই দাসত্বের মধ্যে নিজেকে সম্পূর্ণ রূপে সোপর্দ করে দিবে। আর তাঁর দাসত্ব করার পদ্ধতি নিজে আবিষ্কার করবে না। বরং তিনি রাসূল (সঃ)-এর মাধ্যমে যে হেদায়াত ও বিধান পাঠিয়েছেন কোন প্রকার কম বেশি না করে তার পূর্ণাঙ্গ অনুসরণ করবে। কারণ, রাসূল (সঃ) সর্বক্ষেত্রেই মুসলিম জাতির আদর্শ নেতা। নামাযে ইমামতির সময় তিনি যেমন রাসূল ছিলেন, মদীনার ইসলামী রাষ্ট্র পরিচালনার সময়ও তিনি তেমনি রাসূল ছিলেন। এ চিন্তা ও কর্মপদ্ধতির নাম ইসলাম। আল্লাহ বলেন, “হে মু'মিনগণ! তোমরা পূর্ণরূপে ইসলামে প্রবিষ্ট হও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের জন্যে প্রকাশ্য শত্রু। (সূরা: বাকারাহ-২০৮)। হেদায়াত ও পথনির্দেশ লাভ করার জন্য এখন আর কোন অবস্থায়ই এর বাইরে যাবার প্রয়োজন নেই। আকীদা বিশ্বাসের ক্ষেত্রে যেমন মুসলিম হতে হবে, কর্মজীবনেও ঠিক তেমনি মুসলিম হয়ে থাকতে হবে। এর বাইরে অন্য কিছুই গ্রহণ করা যাবে না। যদি অন্য কিছু গ্রহণ করা হয় তাহলে পরিণামে তা ভয়ংকর বিপদ ডেকে আনবে। “আর যে কেউ ইসলাম ব্যতীত অন্য কিছু (ধর্ম ) অন্বেষণ করে তা কখনই তার নিকট হতে গৃহীত হবে না এবং পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভূক্ত হবে।” (সূরা: আল ইমরান-৮৫)।
(চলবে)
প্রথম পর্ব এখানে...
Click This Link
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্নেহময়ী জননীর আশির্বাদপুষ্ট এমন সন্তান হবে কবে

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১২


নিশীথ রাতের নিঝুম প্রহর চারিদিকে ঘুমঘোর
মায়ের চোখে ঘুম যে নেই বুকে ব্যথার লহর
শিয়রে বসে সন্তানের মা হাত বুলিয়ে কয়
ঘুমিয়ে পড়রে সোনা মানিক ভোরের আলো হয়।

শিশু বলে মা গো... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সর্বশেষ যা জানা গেলো

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১৫



আগেই জানা গেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ভারতের প্রশাসনিক ও কূটনৈতিক মহলে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে তাকে দিল্লি থেকে দুয়েক দিনের মধ্যেই ত্রিপুরার... ...বাকিটুকু পড়ুন

কাঠের গল্প: নক্ষত্র, জীবন ও মানুষের বিস্মৃতি ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:০৮



কখনো কি ভেবেছেন, আপনার ঘরের কাঠের টেবিলটি আসলে কী?

প্রতিদিন আমরা এর ওপর বই রাখি, ল্যাপটপে কাজ করি, কখনো চায়ের কাপও রেখে দিই। পুরোনো হলে হয়তো বদলে ফেলি। অথচ একসময়... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

×