somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"প্রেম-ভালবাসা"

০৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জিজ্ঞাসাঃ আমি( প্রশ্নকারী) একটি মেয়েকে খুবই
ভালবাসতাম এবং সেও
আমাকে ভালবাসত। এভাবে দুই-আড়াই
বৎসর চলতে থাকে। হঠাৎ মহান
আল্লাহর অনুগ্রহে আমি তাবলীগ
জামাতে এক চিল্লা সময় কাটাই। এখন
আমার অন্তরে আল্লাহর ভয়
সৃষ্টি হয়েছে। তাই
বর্তমানে মেয়েটির সাথে যোগাযোগ
কম করি এবং সেও আমার সাথে সম্পর্ক
রাখতে রাজি নয়। আমিও
তা মেনে নেই। উক্ত সম্পর্ক
থাকা অবস্থায় আমরা উভয়ে মহান
আল্লাহর নামে কসম করে বলেছিলাম
এবং দৃঢ়ভাবে ওয়াদাবদ্ধ হয়েছিলাম
যে, আমরা একে অপরকে ব্যতীত অন্য
কাউকে বিয়ে করব না, কোনো দিন
ভুলে যাব না এবং প্রতারণা করব না।
এখন আমার প্রশ্ন হলো-
(ক) ‘না’ শব্দটি প্রথমে মেয়ের পক্ষ
থেকে এসেছে, তাহলে আমাকেও
কি কসম ভঙ্গের কাফফারা আদায়
করতে হবে?
(খ) উক্ত নাজায়েয সম্পর্ক সৃষ্টির
জন্যে আমার ভূমিকাই
সবচেয়ে বেশী ছিল। এখন
সে যদি তাওবা না করে থাকে, এ
জন্যে পরকালে আমাকেও
কি জবাবদিহী করতে হবে? এ
ক্ষেত্রে আমার জন্যে করণীয় কি-
জানালে উপকৃত হব।

সমাধানঃ পবিত্র কুরআন সুন্নাহ ও
ফিক্বহে ইসলামীর আলোকে স্পষ্ট
হয়ে ওঠে যে, প্রশ্নোল্লিখিত
সুরতে আপনার কসম ভঙ্গ করে,
পরস্পরে যে সম্পর্ক ছিন্ন করেছেন,
এটাই আপনাদের জন্যে জরুরী ছিল
এবং সম্পর্ক ছিন্ন করে ভালই
করেছেন। আর ভবিষ্যতে যেন এ ধরণের
অবৈধ সম্পর্ক পুণরায় আপনাদের
মাঝে না হয়, সে দিকে সজাগ
দৃষ্টি রাখতে হবে এবং আল্লাহর
কাছে সাহায্য চাইতে হবে।
হাদীসে এসেছে, রাসূল (সা.) ইরশাদ
করেন, “যে ব্যক্তি কোনো কাজের
শপথ করে। অতঃপর তার
বিপরীতটি উত্তম মনে করে,
তাহলে সে যেন ঐ উত্তম
কাজটি করে এবং কসমের
কাফফারা দেয়।” (মুসলিম- ২/৪৮)।
সুতরাং এখন আপনাদেরকে কসমের
কাফফারা দিতে হবে। কসমের
কাফফারা হলো, দশজন
মিসকীনকে সতর ঢাকা যায় পরিমাণ
২টি কাপড়
দেওয়া অথবা তাদেরকে দু’বেলা তৃপ্তি
সহকারে খাওয়ানো
। যদি দু’টির কোনো একটির সামর্থ
না থাকে, তাহলে লাগাতার
তিনটি রোযা রাখবে। আর পূর্বের
সম্পর্কের কারণে, আপনারা আল্লাহর
দরবারে গোনাহ
ক্ষমা চাইতে হবে এবং বেশী বেশী
ইস্তিগফার
তথা তাওবা করতে থাকুন।
আশা করা যায়, মহান আল্লাহ
তাআলা ক্ষমা করে দিবেন।

(হিদায়া-
৪/৩৬৫, দুররে মুখতার- ৩/৭২৫,৭২৮)।
উৎসঃ জিজ্ঞাসা-সমাধান
ইসলামী আইন ও গবেষণা বিভাগ
আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল
ইসলাম,
হাটহাজারী-চট্টগ্রাম।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৪১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×