somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফজরের নামাজ পড়তে ওঠার ১০টি কার্যকরি টিপস!

০৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকেই ফজরের আজানের
পরও ঘুম থেকে জেগে উঠতে
পারেন না। অলসতা বা অন্য
কোনো কারণে ঘুম ভাঙতে
চায় না। পরে বেলা উঠে
যাওয়ার পর ঘুম ভাঙলে
আফসোস হয়, হায়, নামাজটা
পড়া হলো না। দেখা গেলো,
তিনি ফজরের নামাজ
অধিকাংশ সময় কাজা আদায়
করেন। যারা নামাজের প্রতি
ভালোবাসা রাখেন তারা
সবাই বুঝতে পারেন যে,
কাজটা ভালো হচ্ছে না।
কিন্তু হয়ে উঠছে না যে।
তাদের জন্যে এই আলোচনা
আশা করি বেশ উপকারী
বিবেচিত হবে।
ফজরের নামাজ পড়তে ওঠাটা
আসলে যে খুব কঠিন, তা কিন্তু
নয়। এজন্য আপনাকে কয়েকটি
কাজ করতে হবে-
১. মনোবল দৃঢ় করতে হবে।
অর্থাৎ দৃঢ় প্রতিজ্ঞা করতে
হবে যে, আমি অবশ্যই ফজরের
নামাজ আদায় করব।

২. বেশি দেরি করে ঘুমানো
চলবে না। আমরা অনেক সময়
অনর্থক ঘুমাতে দেরি করি।
ঘুমাতে যাই, প্রায় দুপুর রাতে।
এর কারণেই ফজরের সময় ঘুম
থেকে ওঠা কঠিন হয়ে যায়।

৩. মোবাইলে বা টেবিল
ঘড়িতে অ্যালার্ম সেট করে
রাখুন। আজকাল মোবাইলে
রিমাইন্ডার সিস্টেমে থাকে,
যাতে টেক্স করে লিখে রাখুন,
‘নামাজের সময় হয়েছে’ বা এ
জাতীয় কিছু একটা।

৪. এলার্ম শোনার পরে ‘আর
একটু ঘুমিয়ে নিই’ এই মনোভাব
ত্যাগ করুন।

৫. যদি দেখা যায় যে,
তাড়াতাড়ি ঘুমাতে চান,
কিন্তু ঘুম আসছে না, তবে
কিছুটা দৈহিক পরিশ্রম বা
ব্যায়াম করে নিতে পারেন।
এর ফলে ক্লান্তির কারণে ঘুম
তাড়াতাড়ি আসে।

৬. বাসার বা পাশের ফ্লাটের
যিনি নিয়মিত ফজরের নামাজ
আদায় করেন, সংকোচ না করে
তাকে বলে রাখুন যে, তিনি
যেনো কষ্ট করে আপনাকে
ডেকে দেয়। এটা বেশ কার্যকর
পদ্ধতি।

৭. নিজেকে বলুন, ফজরের
নামাজ অন্যান্য নামাজের
মতই ফরজ এবং এর গুরুত্ব অনেক
ক্ষেত্রে আরো বেশি। সুতরাং
এ ক্ষেত্রে উদাসীনতার
কোনো সুযোগ নেই।

৮. ঘুমাতে যাবার সময় মৃত্যুর
কথা ভাবুন। ভাবুন, যদি
নামাজ না পড়া অবস্থায়
আপনার মৃত্যু হয়, তাহলে কী
কঠিন পরিণতি আপনার জন্যে
অপেক্ষা করছে।

৯. নিজের ভেতর থেকে
অলসতা ঝেড়ে ফেলে
নিজেকে একজন চিন্তাশীল,
দায়িত্ববান ও স্বাভাবিক
মানুষ হিসেবে গড়ে তোলার
চেষ্টা করুন। তুলনা করে দেখুন,
উন্নত বিশ্বের লোকেরা খুব
ভোরে ঘুম থেকে ওঠে আর
আমরা দেরিতে উঠছি। যার
ফলে সময়ের বরকত হারিয়ে
ফেলছি আমরা। হাদিসে
আছে, সকালের ঘুম রিজিকের
সঙ্কট তৈরি করে।

১০. রাতের যেসব কাজ
আপনাকে ঘুমাতে যেতে দেরি
করায়, সেগুলো সকালে করার
অভ্যাস গড়ে তুলুন। তাতে
আপনি দারুণ অনুভূতি পাবেন।
কেননা, সকালের বাতাসের
গন্ধ এতো সুন্দর যে, সেম
অভিজ্ঞতা বোঝাবার নয়।

লেখাঃমাওলানা মনযূরুল হক
****************************
www.facebook.com/mamun.talukder.11
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:২২
১০টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×