somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুকে ফোন নম্বর দেবেন? সাবধান!

১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেসবুকে ফোন নম্বর দেবেন?
সাবধান!
ফেসবুক প্রোফাইলে ফোন নম্বর দেবেন?
সাবধান! এ ব্যাপারে সতর্ক করেছেন
সাইবার নিরাপত্তা গবেষকেরা। তাঁরা
বলছেন, যতই প্রাইভেসি সেটিংসের বেড়া
দেওয়া থাক না কেন, ফেসবুকের সার্চ বারে
মোবাইল নম্বরটি লিখে ব্যক্তিগত তথ্য ও
অবস্থান বের করে ফেলা সম্ভব।
গবেষকেরা সতর্ক করেন, মোবাইল নম্বর
কাজে লাগিয়ে তথ্য সংগ্রহের পর তার
অপব্যবহার করতে পারে সাইবার দুর্বৃত্তরা।
গতকাল ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসের
এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
সল্ট ডট এজেন্সি নামের একটি সাইবার
নিরাপত্তা প্রতিষ্ঠানের কারিগরি
পরিচালক রেজা মোয়ায়েনডিন সম্প্রতি
একটি কোডিং স্ক্রিপ্ট ব্যবহার করে
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডার সম্ভাব্য
ফোন নম্বরগুলো সাজান। এরপর তিনি ওই
নম্বরে ফেসবুকের অ্যাপ বিল্ডিং
প্রোগ্রাম (এপিআই) পাঠিয়ে ব্যক্তিগত
তথ্য সংগ্রহ করে দেখান।
মোয়ায়েনডিন বলেন, ‘ফেসবুকের
নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে
প্রযুক্তিতে দক্ষ কোনো ব্যক্তি ফেসবুক
ব্যবহারকারীর ফোন নম্বর দিয়ে তথ্য
সংগ্রহ করতে পারে। সাইবার দুর্বৃত্তরা এই
তথ্য ব্যবহারের পাশাপাশি বিক্রি করে
দিতে পারে।’
মোয়ায়েনডিন দাবি করেন, এ বছরের
এপ্রিল মাসে ফেসবুক কর্তৃপক্ষকে
এপিআইয়ের দুর্বলতার দিকটি জানানো
হলেও এখনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে ১৪৪
কোটি ফেসবুক ব্যবহারকারী হ্যাকিংয়ের
ঝুঁকিতে রয়েছেন।
গত বছর যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক
সংস্থা আরএএনডি করপোরেশনের এক
প্রতিবেদনে বলা হয়, ফেসবুক প্রোফাইলে
পোস্ট করা ছবি, নাম, ফোন নম্বর, শিক্ষা ও
অবস্থানগত তথ্য প্রভৃতি অবৈধ ট্রেডিং
সাইটগুলোর নেটওয়ার্কে বিক্রি হয়।
ক্রেডিট কার্ডের তথ্য চুরি করে তা থেকে
অর্থ বের করার চাইতে ফেসবুক বা টুইটারের
তথ্য হাতিয়ে তা বিক্রি করা বেশি
লাভজনক বলে আরএএনডির প্রতিবেদনে
উল্লেখ করা হয়।
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৯
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×