somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে ৮টি লক্ষণে বুঝবেন চিকিৎসক দেখানো প্রয়োজন

১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে ৮টি লক্ষণে বুঝবেন চিকিৎসক
দেখানো প্রয়োজন

প্রত্যেক মানুষই তার জীবনে মানসিক চাপ,
দুঃখ, যন্ত্রণা, অনুতাপ ইত্যাদি অনুভব
করেছেন। প্রতিটি সমস্যা এমন পর্যায়ে
যেতে পারে যা জীবনটাকে বিপর্যস্ত করে
দিতে পারে। তখন তাল সামলাতে
বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারস্থ হতে হয়।
তবে সঠিক সময় সিদ্ধান্ত নেওয়া জরুরি।
মনোবিজ্ঞানী ডেনিয়েল জে
রেইডেনবার্গ জানান, যত দ্রুত সমাধানে
ছুটবেন তত আগে আরোগ্য লাভ করবেন।
কিন্তু কি ঘটলে এক থেরাপিস্টের কাছে
যাওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত? এটা
জানা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে জেনে নিন
৮টি লক্ষণের কথা।
১. সবকিছু তীব্রভাবে অনুভব করা : আমরা
রাগ করি বা কষ্ট পাই। কিন্তু সব সময় এতে
তীব্রতা থাকে না। যদি প্রায় সময়ই এসব
অনুভব তীব্রভাবে অনুভব করেন তবে তা
চিন্তার বিষয়। যখনই কোনো সমস্যা
সামনে দাঁড়ায় তখনই সবচেয়ে খারাপটা
চোখের সামনে চলে আসাটাও তীব্রতার
লক্ষণ।
২. কোনো বিষয়ে ক্রমাগত চিন্তা হতে
থাকা : পরিবারের কেউ মারা গেছেন
অথবা একটা দুঃসংবাদ পেয়ে বিপর্যস্ত
হয়ে পড়েছেন। এসব চিন্তা এক সময় হালকা
হয়ে আসবে। কিন্তু ক্রমাগত তা ভাবতে
থাকা এবং চিন্তাটা মাথা থেকে সরাতে
না পারা মানসিক সমস্যার কারণ হতে
পারে। এ চিন্তার পেরেশানিতে
নিত্যজীবন ব্যাহত হয়ে পড়লে এক্সপার্টের
সহায়তা নেওয়ার সময় হয়েছে।
৩. অবর্ণনীয় মাথাব্যথা বা
বিপাকক্রিয়ায় সমস্যা : মানসিক
অশান্তিতে এ ধরনের ঘটনা ঘটতে পারে।
কারণ ছাড়াই মাথাব্যথা, পাকস্থলীতে
প্রদাহ অথবা বিপাক্রিয়ায় সমস্যা লক্ষণ
হিসেবে প্রকাশ পায়। মানসিক চাপে
শারীরিক সমস্যা হলে চিকিৎসকের কাছে
যাওয়া জরুরি।
৪. ঘন ঘন নেশাদ্রব্য খাওয়ার ইচ্ছা : মাঝে
মধ্যেই অ্যালকোহল পান বা মাদক নেওয়ার
ইচ্ছা হওয়ার অর্থ আপনি অবশ হতে
চাইছেন। চেতনাকে ভোঁতা করতে চাওয়ার
ইচ্ছা হতাশা থেকে আসতে পারে। আর
এমন ইচ্ছা মনে দানা বাঁধলেই সোজা
পেশাদারের সাহায্য নিন।
৫. কাজে ছন্দপতন : অফিসে আপনি নিয়মিত
ভালোমতো কাজ করেন। কিন্তু কোনো
কারণ ছাড়াই হঠাৎ করে আপনার মান কমে
গেলো। কোনভাবেই সামলে উঠতে
পারছেন না। এ ক্ষেত্রে সমস্যাটা কি তা
চিকিৎসককে দেখাতে বিলম্ব করবেন না।
৬. প্রিয় কাজ থেকে সরে আসা : কিছু দিন
আগেও হয়তো আপনি কিছু প্রিয় কাজ
নিয়মিত করতেন। কিন্তু হঠাৎ করেই সেখান
থেকে সরে এসেছেন। এটা মানসিকভাবে
অসুখী থাকার লক্ষণ। নতুনভাবে আগের
ট্র্যাকে ফিরে আসতে বিশেষজ্ঞের
পরামর্শ নিন।
৭. সম্পর্ক অন্তঃসারশূন্য মনে হওয়া :
পছন্দের মানুষটিকে ছাড়া আপনি থাকতেই
পারতেন না। দুজনের মধ্যে কোনো দূরত্ব
রয়েছে বলে অনুভব করেননি। কিন্তু হঠাৎ
করেই দুজনের মাঝে সমস্যা তৈরি হলো।
এটা হতেই পারে। কিন্তু এর জন্যে
সম্পর্ককে অর্থহীন মনে হতে পারে না।
যদি এমনটা মনে হয় তাহলে আজই সম্পর্ক
বিষয়ক বিশেষজ্ঞের কাছে যান।
৮. বন্ধুদের চোখে আগের মতো নেই আপনি :
পরিবর্তন সবারই আগে। কিন্তু এ পরিবর্তন
যখন কাছের মানুষের কাছে অভিযোগ হয়ে
দাঁড়ায় তখন তা এড়িয়ে যেতে পারেন না
আপনি। বন্ধুরা যখন আপনাকে বলেন যে,
আপনি আর আগের মতো নেই। কিছু একটা
হয়েছে আপনার যা নিজেও বুঝতে পারছেন
না। এ ক্ষেত্রে কিছু একটা অবশ্যই হয়েছে
যা জানা দরকার। আর তা বুঝতে এবং
সমাধানে রয়েছেন বিশেষজ্ঞরা। তাদের
সহায়তা নিন। সূত্র : হাফিংটন পোস্ট
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:১৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×