ঘটনাটি ঘন্টা দুয়েক আগের। আমার ভাবীর গলষ্টোনের কারণে ব্যাথা শুরু হয়ে। তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে ডাক্তার দেখানোর পর ডাক্তার কিছু ইনজেকশন দিতে লিখে দিল। ডাক্তারের রুম থেকে বের হয়ে রিসিপশনে ইনজেকশন দেয়ার কথা বললে তারা বলে কেবিন নিতে হবে এবং শুধুমাত্র কেবিন ভাড়া বাবদ ২৭০০ টাকা দিতে হবে। আমরা বললাম ইনজেকশন দেয়ার জন্য কেবিন ভাড়া নিতে হবে কেন? তারা বলল এছাড়া তাদের ইনজেকশন দেয়ার কোন জায়গা নাই। তা ছাড়া ইনজেকশন দিতে ২/৩ ঘন্টা সময় লাগবে এবং আরো কিছুক্ষণ ''পর্যবেক্ষণে'' রাখতে হবে। এবং এই ২/৩ ঘন্টার জন্যই কেবিন ভাড়া ২৭০০ টাকা!! শুনে তো আক্কেলগুডুম! পরে সেখান থেকে বের হয়ে পাসেই লুবনা হাসপাতালে আসি এবং সেখানে ইনজেকশন দিই। এর জন্য সময় লেগেছে ২ মিনিট এবং সব মিলিয়ে খরচ হয়েছে ২০০ টাকা। বুঝেন অবস্থা!! হাসপাতালের কাজ হলো মানুষকে বিপদের সময় সাপোর্টদেয়া। রুগীকে আশারবাণী শোনাতে হয়। অথচ তারা আমাদের ভয়ভীতি দেখিয়ে টাকা নিতে চাইল! আমি তো তাদের সাথে ছিনতাইকারীর কোন ব্যবধান দেখতে পেলাম না। ছিনতাইকারী মানুষের টাকা পয়সা নিয়ে যায় ছুরি ঠেকিয়ে আর তারা নিয়ে যায় চিকিৎসার নাম করে। তাই বলি এদের থেকে সবাই সাবধান থাকুন।
আলোচিত ব্লগ
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন
আগে নিজেকে বদলে দিন

"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।