ঘরের ভেতর দোলে ফুল কাশফুল মালাবন্দি দেয়াল
তুমি বৃক্ষ কিংবা নদী আমি হবো সাঁকো ছিলো এইতো খেয়াল।
রাস্তায় বের হয়ে ঢুকে যাই পাহাড়ে পাহারায় শীকৃষ্ন
আমরা দুজন এড়িয়ে যাই পথচারি কিংবা চরের যতো প্রশ্ন।
পাহারের খাদে বসে খাবলাই অবলা দুজনার দাওয়াত
প্রকাশ্যে কিংবা গোপনে দান করি দেহ যার উপরে করাত।
ধরা হবে বীজ যদি এদিক সেদিক নড়চড় হয় কোন অভিসন্ধি
আমাদের দেহের সাথে হয়েছিলো কি আমাদের কোন ফিকির ফন্দি।
আমরা ভয় পাবোনা আমরা ভয়ের জানালা খুলে আকাশ দেখি
দুরের কোন তারা এসে প্রশ্ন করবে কি আমাদের কাছে যার উত্তর হবে মেকি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


