somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রশাসনে সুশাসন নেই:আমলা-কামলার দ্বন্দ্ব

০৭ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের প্রশাসনিক কাঠামোর মরি মরি দশা।সেকালে রাজার সাথে সেনাপতি আর উজিরের সাথে নাজিরের দ্বন্ধের বহুত কেচছা আমরা কেতাবে পড়েছি,আর এখন দেখছি আমলাদের সাথে কামলাদের (নির্বাচিত জনপ্রতিনিধি) সাপ-বেজির লড়াই।প্রশাসনে নেই কোন সমন্বয়,সচিবরা যে যার মত কাজ করছেন, উপর্ওয়ালাদের কোন নসিয়ত্ই এরা শুনছেন না।কারন, ক্ষমতার পালাবদলে এরাও এখন আওয়ামীলীগার,যে কয়টা ভিন্নমতের মনে হয়েছে ওদেরকে আগেই ওএসডি করে বৃন্দাবনে পাঠানো হয়েছে,তাই ওখানে মেধার খরা চলছে। অন্যদিকে ক্ষমতাসীন এমপিদের তদ্বিরের ভারে আমলাদের নতজানু অবস্থা।কিন্তু ক্ষমতাসীন সরকারের অনুগত আমলাদের ই বা দাপট কম কিসে?অসহ্য হয়ে তারা ও দিচ্ছেন সবগুলো ফাইল আটকে, আর যায় কোথায়? প্রশাসনের গতি যাচ্ছে থেমে,উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া পড়ে থাকছে ঐ টেবিলের উপর ই। আর এ পাটা-পুতায় ঘষাঘষি লেগে মরিচের মত হতভাগা জনগণের হয় মরণ। বিচিএ এ দেশ, বিচিএ তার সবকিছুই।এমন কি বিচিএতা আছে আমাদের উপরওয়ালাদের কাজ-কর্ম,কথা-বার্তা আর চিন্তা-চেতনায় ও! সিদ্ধান্ত যিনি নিচ্ছেন তিনি জানেননা আসলেই কী হতে পারে তার ফল? আর যার উপর দায়িত্বটা চাপিয়ে দেওয়া হচেছ তিনি বুঝতেই পারছেন না তার কাজটা আসলে কী। সবমিলে প্রশাসনে চলছে হ-য-ব-র-ল অবস্থা। নেই যেন তার কোন সফল উত্তরণ! জনপ্রতিনিধিরা ভাবছেন তাদের কর্মীরা আহারে কত কষ্ট করে তাদের জিতিয়েছেন , সুতরাং তাদের দু-চারটা আবদার তো মানতেই হয়,তাছাড়া ভবিষ্যত বলে একখান কথা আছেনা! তাই এসব বাবুজিরা মেতে উঠেন কর্মী পুনর্বাসনের কাজে। নিয়োগের বন্যা ব্ইয়ে দেন সরকারি প্রতিষ্ঠানসমূহে। তাদের তদ্বির এর ভারে আর অসহনীয় চাপে দিশেহারা হয়ে পড়েন আমলারা,আর তাই চুলও বাধা হয়না, ভাত ও রাধা হয়না।পুরো সিস্টেমটাই পড়ছে ভেঙ্গে। জানিনা এ জাতির কপালে কী আছে??
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×