somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অমর একুশে

০৭ ই মার্চ, ২০০৯ রাত ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একুশে তুমি এলেই
এক আকাশ আঁধার সরিয়ে
অজস্র পাখিদের কলকাকলিতে
অজুত শিউলি ফোটা
নতুন সূর্য উঠা
স্বপ্নরাঙা মনের মুকুরে আঁকা
সোনালি প্রভাত হয়
অথচ সজীব কোমল দূর্বাগুলো
ঘন কুয়াশার আবিরে
যেনো বেদনা-বিদূর চিত্তে
অশ্রুসিক্ত হয়।

এতো বেদনা, এতো রিক্ততা
এতো শূন্যতা, এতো তিক্ততা এতো হাহাকার
এতো অশ্রু বিসর্জন কেন?
এ প্রশ্ন আমাকে করো না
যদি উত্তর পেতে চাও
তবে ফিরে যাও ফিরে যাও
সেই চিরদিনের চেনা
শিল্পীর বিমূর্ত তুলিতে আঁকা
সবুজ শস্য শ্যামলীমায় ঘেরা
শ্যাম বনানী সরসতা
শ্যামকুন্তলা
ছায়া ঢাকা
মেঘের আঁচলে আঁকা
টিপ টিপ বৃষ্টির মমতায় মাখা
পায়রা ডাকা
দিঘির ঐ নীল নীল জলে
শাপলা শালুক
আর হলুদ পদ্মের মাঝে
হংস-মিথুনের নিত্যনতুন ক্রীড়া
উত্তাল উন্মাতাল মাতামুহুরিনদীর বাঁকে বাঁকে
সুমধুর সুরেলা ও
দরাজ গলায়
মনমাঝির বৈঠা নাড়া
বটের ছায়ায়
রাখালবালকের বিনম্রবীণা
উদার গৈরিক প্রান্তরে
বৈরাগীবাউলের দোতারা
মৃত্তিকার মোলায়েম
ধূলিকাদায়
কৃষাণীর অপরাজেয় লাঙল জোয়াল মই।
আর কামনামদির জোছনার জোয়ারে জোয়ারে
ধানফুলের বিচিত্র মণিহার পরিহিতা
আলতারাঙা লাজুক পায়ে
রূপার নূপুর পরে
কোনো রূপসী লক্ষ্মীবধু
যখন সহস্র গ›ধরাজ
পূজা দিয়ে
প্রিয়তম স্বামীর অধরে
মধুচুম্বন এঁকে দিতো
... ফিরে যাও সেই
মধুসুদনের দেশ
দুখুমিয়ার পূণ্যভূমি
তোমার আমার মাতৃভূমি
রবিঠাকুরের
সোনার বাঙলায়।
যদি প্রশ্নের উত্তর না মেলে
তবে বৈশাখীমেলা থেকে আনা
দিনপঞ্জির দিকে
একটু নজর দাও
একটু হাত বাড়িয়ে
পৃষ্ঠা উল্টালেই দেখতে পাবে
বাহান্নের রক্তঝরা
অগ্নিঝরা
টিয়ারসেল-লাঠি-গুলি ও ১৪৪ ধারা ভক্সেগর
সেই স্মরণীয় দিনটি
৮ই ফাগুনের সেই বরণীয় দিনটি
যখন তোমার আমার
মুখের ভাষা
খোকা-খুকির চলার ভাষা
মায়ের মুখের
মধুর ভাষা
বাবার বুকে
শান্তির আশা
বোনের মুখের
বেগুনিভাষা
ভাইয়ের মুখের নীলভাষা
অবুঝশিশুর
সবুজভাষা
আ-মরি বাঙলাভাষাকে
রাষ্ট্রভাষার মর্যাদা দিতে
পিচঢালা কালোরাজপথ
বুকের তরতাজারক্তে
লালে লাল করেছে
অজস্র সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার।
তখন সহস্র কৃষ্ণচূড়া আর
লালপলাশগুলো
ঝরে পড়ে
বীর শহিদের
পবিত্র দেহের উপর
আর সেই
লাল লাল ফুলগুলো
নিমিষে একাকার হয়ে
রাজপথ থেকে গড়িয়ে গড়িয়ে
সবুজে সবুজে ঢাকা
মাটিতে মিশে
লালসবুজের পালায় পালায়
মেতে উঠে।
তখন আমার এ মাটি
মা
তথা শত শহিদের
দুঃখিনি মা
বুকফাটা আর্তনাদে
সকালের শিশিরের ন্যায়
অশ্র“ বিসর্জন করে
যে অশ্র“তে শবদেহগুলো
ধুয়ে মুছে এই একটা কফিনে পরিণত হয়
আর সেই কফিনগুলো
ধীরে ধীরে রূপান্তরিত হয়
তিন অরের একটি নাম
মিনার
শহিদ মিনার।
যে মিনারের পাদদেশে দাড়িয়ে
গভীর শ্রদ্ধাবনত চিত্তে
স্বজন হারানোর ব্যথা নিয়ে
ভাই হারানোর ব্যথা নিয়ে
সন্তান হারানোর ব্যথা নিয়ে
সহযোদ্ধা হারানোর ব্যথা নিয়ে
একটি গান করি,
“আমার ভাইয়ের রক্তে রাঙানো ...
... আমি ভুলিতে পারে?”


এখনো ভোর হয়
শিশির ছড়ায় ঘাসে ঘাসে
আর প্রভাত ফেরিতে
ফুলে ফুলে সাজিয়ে দিই
মিনারের পাদদেশ।

তাইতো একুশ তুমি এলেই
ঘন কুয়াশার আবিরে
যেন বেদনাবিদূর চিত্তে
আমার মা-মণি
তাঁর হারানো বুকের ধনের জন্য
অশ্রু বিসর্জন করে।




১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×