somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুগল্প-৪: রটেন টমেটো ও গন কেস

২০ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(আত্নপক্ষ সমথর্ন- এই ভাষ্যটি একটি কৃতজ্ঞতানামা, আর এই ভাষ্যটির পাত্র-পাত্রীর নাম নির্বাচনে ইচক দুয়েন্দেকে অনুসরন করা হয়েছে )


আজ কী বার বা কত তারিখ সানিক মাহান খুব করে মনে করবার চেষ্টা করেও সফল হতে পারলো না। সে ভাবতে পছন্দ করছে আজ তার জন্য খুব আনন্দের দিন। এমন দিন সহজে আসে না, কালে-ভদ্রে কারো কারো কপালে মেলে। সে এই দিনটি উদযাপনের জন্য দিনমান ভাবতে থাকলো। অপেক্ষার পালা শেষ করে দৌতাস সিনজিনা যখন সানিক মাহানের চোখের আওতায় আসলো, সানিক মাহান তাকে প্রথম কয়েক সেকেন্ড বুঝতে পারে নি, দৌতাস সিনজিনা হেসে ফেলতেই সে ধড়ে প্রাণ ফিরে পায়। পূর্ব সিদ্ধান্তের নীতি মান্য করে তারা দুইজন পুস্তকের ঘ্রান শুকবার মনবাসনায় আড়ংয়ে প্রবেশ করে। তারা পরস্পর কিয়দক্ষণ পুস্তকের ঘ্রাণ বিনিময় করে বেরিয়ে আসে।

কিছুক্ষণ পর- রাস্তায় গাঁ বাচিয়ে, গর্তে পা না ফেলবার সতর্কতা নিয়ে মোল্লার চা পান করে দুইজনে, এই ফাঁকে তারা মুঠো ফোনে আগমন ও বহির্গমন কথাবার্তায় আলাপচারিতা করে নিজেদের স্বচ্ছন্দ্যে রাখে। তারপর সুড়ুৎ করে ঢুকে পড়ে জনারন্যে। সানিক মাহান দৌতাস সিনজিনাকে এক এক করে চিনিয়ে দেয়- এই হচ্ছে ময়ূর ঘর; এইখানে মানুষেরা মদ্যপান করে, এই হচ্ছে ফল বাগানের ঢাল; এইখানে একদিন তুমুল বৃষ্টিতে ভিজেছিলাম। তারা হাসতে হাসতে একে অপরকে খুশি রাখবার চেষ্টা করে। অতঃপর রাত্রি গাঢ় হতে শুরু করলে সানিক মাহান দৌতাস সিনজিনাকে তার ঘরে পৌঁছে দিয়ে আসে। দৌতাস সিনজিনা হাত নেড়ে বাই বাই জানায়, হেসে হেসে বলে ভালো থাকবেন সানিক মাহান ভাই, আবার দেখা হবে। তারা একেঅপরের ভালো থাকবার কামনা করে পরস্পরের কাছ থেকে বিদায় নেয়।

সানিক মাহান চোখে আনন্দ আর বুকে ব্যাথা নিয়ে ফিরে আসে তার আনন্দ-বেদনার আখড়ায়। আখড়াবাসীদের কাউকে কিছু না বুঝতে দিয়ে নিজেকে হারিয়ে ফেলে ভার্চুয়াল জগতে। স্পেস সমেত আট হাজার একশত বিরানব্বইবার একটানা কম্পিউটারের অক্ষরমালা চাপ দিয়েও নিজেকে বুঝতে সে সক্ষম হলো না। এঘর-ওঘর ঘুরে খোমাপুস্তকে স্ট্যাটাস লিখতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলে। সে দাবী করছে তার বনসাইটি বড় হতে শুরু করেছে। সানিক মাহানের প্রাণ ভোমরা সেই বনসাইটি বাড়তে থাকলে সে নিজেকে আর খুঁজে পায় না। অন্যদিকে ভার্চুয়াল যোগসুত্রতায় ভাষাগত দৈনতার কারণে দৌতাস সিনজিনা জানতে পারলো না সানিক মাহানের নিজেকে হারিয়ে ফেলবার ঘটনা। ।

মধ্যরাতে হোটেলের ঠাণ্ডা ভাত আর মৃত মাছের ঝোল পার্সেল নিয়ে ঘরে ফিরে টমেটোর সালাদ বানিয়ে চোখ ভর্তি জল নিয়ে ভাত খেতে বসে সানিক মাহান। এক লোকমা ভাত মুখে পুরে আবিষ্কার করে রটেন টমেটো আসলে কী বস্তু। ক্ষুন্নিবৃত্তি নিবারণের তাগিতে চোখের জল মিশ্রিত অন্ন খেয়ে সানিক মাহান ঘুমাতে যায়। পরেরদিন প্রতিবেশীরা তার পেটের গুড়গুড় শব্দ শুনে জিগ্যেস করে- তোর পেটে কথা জমে আছে! ঝেড়ে ফেল, আখেরে ফল লাভ করবি। কী করা উচিৎ সানিক মাহান বুঝে উঠতে পারে না। পাড়াপড়শিরা অবশেষে এই মর্মে সিদ্ধান্তে উপনীত হলো যে, সানিক মাহান প্রেমে পড়েছে অতএব সানিক মাহান গন কেস।

সানিক মাহান সারাটা দিন ভাবতে থাকে গতরাতের রটেন টমেটো আর চোখের জলের খোঁজ আখড়াবাসী আর প্রতিবেশীরা জেনে গেল কেমনে! কালে-ভদ্রে পাওয়া দিনটা তার কোনো কাজেই আসলো না !! তাতে কী, একুশ শতকে মহান নাজিম হিকমাতের আশংকা মিথ্যা হয়ে যাক।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×