ইচ্ছে হলেই
আমার খাতায় বসিয়ে দিয়ো দাগ,
বিনিময়ে কলম পাবে ,করোনা কো রাগ।
ইচ্ছে হলেই
বসিয়ে দিয়ো ,চড়টি আমার গালে,
গালের লালে ধুইয়ে গোলাপ পরাই মালা গলে।
ইচ্ছে হলেই
কাটতে পারো আমার স্বাধীন ঘুড়ি,
চাইবো ঘুড়ি আঁকড়ে থাকুক তোমার পায়ের গুঁড়ি।
ইচ্ছে হলেই
বদলে দিয়ো আমার নামের মানে,
সংস্কারক বলবো তোমায় আরাম পাবে কানে।
ইচ্ছে হলেই
বানিয়ো নিয়ো তোমার মতের মিতে,
যতই তিতে হোক না সে মত, গাইবো তা আজ গীতে।
.
.
...
ওই ইচ্ছার
স্পর্ধায় ঢুকলো ছুরি বুকে,
এবার কি ভাই বলবো আমি মিছরি এলো মুখে ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


