somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৫৩’র কম্যুনিস্ট গো’আযম ৭১’র ধর্মব্যবসায়ী রাজাকার

১৫ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৭:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনৈতিক জীবনের প্রথমভাগে কম্যুনিস্টবাদী বাম রাজনীতির পথেই হাঁটতো মওদুদীবাদী জামাতের সাবেক আমীর ৭১’র ঘাতক গুরু গো’আযম। কিন্তু হঠাৎই সে পথ ছেড়ে ধর্মভিত্তিক (ধর্মব্যবসায়ী) রাজনীতির দিকে ঝুঁকে পড়ে সে। ১৯৫৩ ঈসায়ী সালে ওই সময়কার বামপন্থীদের অন্যতম সংগঠক মাহমুদ আলীর নেতৃত্বে ডেমোক্রেটিক ইয়থ লিগে যোগ দেয় গো’আযম। গো’আযমের মতে, ওই সময়ের মেধাবীরাই বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলো। মেধাবী হিসেবে সে-ও তাদের সঙ্গে ছিলো। ওই সময়ের বামপন্থীদের মধ্যে মাহমুদ আলী, সরদার ফজলুল করিম, মোহাম্মদ তোহা’র সঙ্গে রাজনীতি করায় তাদের নামও মনে আছে তার।
বিশ্ববিদ্যালয়ে ছাত্রজীবনে বামপন্থী ছাত্র রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলো সে। তবে তার দাবি- ওই সময় ছাত্র আন্দোলন কোনো দলীয় রাজনীতির অংশ ছিলো না। নির্বাচন করতে কোনো রাজনৈতিক ব্যানারের দরকার হতো না। স্টুডেন্ট ফোরামের অধীনে নিজেদের নামেই নির্বাচন হতো। তার দাবি- নিজের নামে ইলেকশন করেই ১৯৪৬-৪৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফএএইচ হলের জিএস এবং এর পরের বছর ১৯৪৭-৪৮এ ডাকসু’র জিএস নির্বাচিত হয় সে। তার মতে, ভাষা আন্দোলনও ছিলো ছাত্র-জনতার আন্দোলন, কোনো রাজনৈতিক দলের নয়। ভাষা আন্দোলনে সম্পৃক্ততার বিষয়ে সে বলেছে, ‘আমি ঢাকায় নয়; রংপুরের আন্দোলনে নেতৃত্ব দেই’।
জানা যায়, ভাষা আন্দোলনের পরেই গো’আযম ১৯৫৩ সালে মাহমুদ আলীর গঠিত ডেমোক্রেটিক ইয়থ লীগে যোগ দেয় রংপুর জেলার আহ্বায়ক হিসেবে। ওই সময় রংপুর কারমাইকেল কলেজের প্রভাষক ছিলো সে। তার দাবি, যোগদানের কয়েক মাসের মধ্যেই সে জানতে পারে এরা ধর্মবিরোধী, মহান আল্লাহ পাক উনার প্রতি বিশ্বাস স্থাপন করে না, নাস্তিক; তখনই বাম রাজনীতি থেকে ফিরে আসে সে। নিজেই হাজির হয়ে পদত্যাগপত্র দিয়ে ডেমোক্রেটিক লীগ থেকে নিজের সব সম্পর্ক ছিন্ন করে।
বামপন্থী থেকে সরাসরি ধর্মভিত্তিক রাজনীতির দিকে ঝুঁকার বিষয়ে তার দাবি, পাকিস্তান আন্দোলনের সঙ্গেও সে জড়িত ছিলো। আর এক পাকিস্তান থাকলে সংখ্যা গরিষ্ঠ হিসেবে বাঙালিরাই পাকিস্তানের নেতৃত্ব দিতো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে তার দাবি, ‘এক সঙ্গে রাজনীতি করেছি; তবে খুব ঘনিষ্ঠ হওয়ার সুযোগ হয়নি। একই মঞ্চে বহুবার বহু জায়গায় বক্তৃতা করেছি। নেতা হিসেবে শেখ মুজিবকে শ্রদ্ধা করি, তার নেতৃত্বে একটা দেশ স্বাধীন হয়েছে, যার যা প্রাপ্ত তাকে তা দিতে হবে’। তার ভাষ্য- সে ১৯৫৪ সালে জামাতে যোগ দিয়েছে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×