somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কয়েকজন কুখ্যাত যুদ্ধাপরাধী নেতার নাম

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হয়েছে তাদের মধ্যে রয়েছে জামাতের সাবেক আমীর গো’আযম, বর্তমান আমীর মাওলানা মতিউর রহমান নিজামী ওরফে মইত্যা রাজাকার, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ ওরফে মইজ্যা রাজাকার, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা, কামারুজ্জামান, নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, মজলিসে শূরা সদস্য আবুল কাশেম, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী ও জিয়াউর রহমান সরকারের প্রভাবশালী মন্ত্রী আব্দুল আলীম।
তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, বুদ্ধিজীবী হত্যার সঙ্গে জড়িত আল-বাদর নেতা চৌধুরী মাইনুদ্দিন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে তদন্ত চলছে। এরা দু’জনই দেশের বাইরে থাকে। চৌধুরী মাইনুদ্দিন থাকে ইংল্যান্ডে আর আশরাফুজ্জামান আমেরিকাতে স্থায়ীভাবে বসবাস করছে। এই দুই জনের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনির চৌধুরী, শহীদুল্লাহ কায়সার, ড. মুনিরুজ্জামান, অধ্যাপক গিয়াস উদ্দিন আহমেদ, ড. মুর্তজা, অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী, অধ্যাপক রাশিদুল হাসান, অধ্যাপক আনোয়ার পাশা, অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য, ড. রশিদুল হাসান, ড. ফজলুল মহিউদ্দিন, ড. আবুল খায়ের, সাংবাদিক সিরাজুদ্দিন হোসেন, বিবিসির সাংবাদিক নিজাম উদ্দিন, সাংবাদিক আনম গোলাম মোস্তফা, অধ্যাপক সিরাজুল হকসহ অন্য বুদ্ধিজীবী হত্যার অভিযোগ রয়েছে। মোফাজ্জল হায়দারকে যখন হত্যার জন্য তুলে নেয়া হয় সেই দলে চৌধুরী মাইনুদ্দিন ছিল। তার মুখের গামছা সরে গেলে মোফাজ্জল হায়দার বলেন, মাইনুদ্দিন তুমি? তখন মাইনুদ্দিন বলে, স্যার আপনি চলেন। আপনার কিছু হবে না। আল-বাদর বাহিনীকে সহায়তা করেছে চৌধুরী মইনুদ্দিন ও আশরাফুজ্জামান।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×