কি যেন তার নামটা
আজ ভুলে গেলাম কেন?
শুধু এটুকু মনে আছে
তার নামটা ছিল-”ম” দিয়ে
তবে কি মৃণালিনি?
না সেতো নয়, সেতো কাঁটা নয়
তবে কি মন্দাকিনি?
না তাও তো নয়,
যাকগে হতে পারে কোন নাম
কি এসে যায় নামে তার
আমি তো জানি একটি নাম-মল্লিকা।
আমার প্রেমের বাগানে যে প্রথম
কলিটা ধরেছিলো সেতো মল্লিকা
আমি না হয় তাকে মল্লিকা বলেই ডাকবো।
কেউ তো শুনবে না এ নাম
এ যে মহানাম, বীজমন্ত্র
এ নাম কেবল আমি বলি তার কানে কানে
আর সে শোনে তার প্রাণে প্রাণে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



