মা কি আমার সুয্যি হয়ে আকাশেতে উঠে
মা কি আমার গোলাপ হয়ে ফুল বনে ফুটে
মা কি আমার পাখ পাখালী সাঁঝের গীত গায়
মা কি আমার শুকতারা হয়ে ঐ সুদূরে ধায়
মা কি আমার হিমেল হাওয়া, বনের বুনো ফুল
মা কি আমার বানের জলে হারানো মুক্তো কানের দুল
মা কি আমার হলুদ সবুজ সোনালী ধানের মাঠ
মা কি আমার পদ্ম পুকুর, সান বাঁধানো ঘাট
মা কি আমার ভেসে আসা রাখাল ছেলের বাঁশী
মা কি আমার শিশুর মুখে সদ্য ফোটা হাসি
মা কি আমার বৃষ্টি ঝরা ঝরনা চলার গান
মা কি আমার বুকের মাঝে লুকিয়ে থাকা প্রাণ
মা কি আমার হংসমিথুন, পূর্নিমার হাসিমাখা চাঁদ
মা কি আমার বিশ্বজোড়া পাতানো মায়ার ফাঁদ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


