আমার পড়ন্ত বেলা, সেখানেও বয়ে যায়
দখিনা বাতাস
আমার ডুবন্ত সুর্য, সেখানেও রং ছড়ায়
রক্তিম ছটা
আমার বিবর্ণ বাঁশীটা সেখানেও সুর বাজে
বিরহ-মিলন
আমার বিক্ষিপ্ত হৃদয়, সেখানেও ক্ষরণ হয়
রক্ত লাল
আমার মেঘলা আকাশ, সেখানেও বয়ে চলে
ঝড়ো হাওয়া
আমার শুকনা নদী, সেখানেও স্রোত বয়, যেন
তোমাকেই পাওয়া ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




