somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের ছেলেমেয়ে এবং আমরা

১৬ ই জুন, ২০১৫ সকাল ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাত(আমাদের অনেক শাস্তি দেবে)

টুনটুন আর মিষ্টির কোন একটা সংক্ষিপ্ত ছুটিতে আমি আর আমার এক ভাবী কার্শিয়ং গেছি ওদের সাথে ছুটি উপভোগ করতে। ভাবীর দুই মেয়ে আমার দুই মেয়ের সাথেই পড়তো।সাথে ভাবীর ছোট ছেলেটা আছে।

সকালে হোটেলে ঘুম ভাঙতেই ছিপ ছিপ করে বৃষ্টি। তাই অনেক বেলা হলে বাইরে যেয়ে ছেলেমেয়েদের নিয়ে সকালের নাশতা সেরে আসলাম।মেয়েরা এর মধ্যেই টাউনে ঘুরে ওদের কেনা কাটা সেরেছে।

এখানে মানুষদের মধ্যে পোষাকে একটা অদ্ভুত কম্বিনেশন আছে। সেটা হলো সকলেই বাইরে বের হয় গায়ে সোয়েটার পওড় আর হাতে ছাতা নিয়ে। প্রথমে হাসতাম এটা কেন? এখন বুঝি সারা বছর শীত আর যখন তখন বৃষ্টি। পাহাড়ের পিছন দিক হতে হাড় কাঁপানো শীতল বাতাস বয়ে আসে। আর কি করা। আমি আর ভাবী হোটেলে বসে গল্প করে বিকাল পর্যন্ত পার করলাম।মাঝে দুপুরে হোটেল বয় শিবাজী অন্য হোটেল থেকে খাবার এনে পরম যত্নে খাওয়ালো।

বিকাল বেলাতে ছেরেমেয়ে রিনয়ে বের হলাম। লম্বা লিস্ট নিয়ে। আগে কেনা কাটা করবো তারপরে হোটেলে রাতের খাবার খেয়ে ফিরবো্।
ঠিকঠাক মতো সব শেষ করে হোটেল দিল্লী দরবারে যেয়ে বসলাম। ছেরে মেয়েরা এক টেবিলে। আমি আর ভাবী আর এক টেবিলে। এরই মধ্যে কতগুলো লোকাল ছেলে এসে অন্য আর একটি টেবিলে বসলো। ওদের চাওনি টা একটু কেমন যেন লাগলো্।
অমিয়া তো ভয়ে কাঁপতে লাগলো্ । মাগো ওরা কেমন যেন করে তাকাচ্ছে। যদি ওরা ছবি তুলে হোস্টেলে পাঠায় তবে আমাদের অনেক শাস্তি দেবে মা। আমরা খাবো না। তখন আমরা খাবারগুলো প্যাক করে দিতে বল্রাম।

এরই মধ্যে ছেলেগুলো চা টিফিন খেয়ে উঠে গেল। হোটেলের মালিক যিনি তিনি বললেন, ”বৌদি আপনারা এখানে বসে খাবেন বলে অর্ডার দিলেন। এখন প্যাক করে নিচ্ছেন কেন?” আমি ভাবলাম কিছু বলবো না। আবার মনে হলো বলেই দেখিনা সত্য ঘটনা।
”দাদা ঐ ছেলেগুলোকে আপনি চেনেন?” ”না. কেন ওরা কি আপনাদের কিছু বলেছে?” ”না, দাদা এমনিতে “

মালিক দাদা দৃঢ়তার সাথে আমাদের বললেন, ”শুধু এ হোটেলে নয়, গোটা কার্শিয়ং এ কেউ কিছু আপনাদের বলবে না “
(চলবে)

সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৫ সকাল ১১:৩৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাওরাত ও যুক্তি দিয়ে কথা বলুন - ইহুদীরা আত্মসমর্পন করবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ৮:০০

গানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link



জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোস্ট: বিদায়ের আগে

লিখেছেন অর্ক, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ১০:১৭



আমি নিজের লেখা ও অনুবাদ করা কিছু বই বের করতে চাই। এক্ষেত্রে কেউ কোনওভাবে সহযোগিতা করতে পারলে জানাবেন। গতকাল একজন নিয়মিত ব্লগারের মন্তব্যে ব্লগ বন্ধ হবার জোর সম্ভাবনার কথা জেনে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×