somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুভ হোক কন্যা তোমার চলার পথ

০১ লা অক্টোবর, ২০১৫ সকাল ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

”এক কন্যা যেন হয় কোটি পুত্রের সমান।”

গত ছুটিতে এসে মিষ্টি সোনা আমাকে জিজ্ঞসা করে, “মা, আমার হাত পা ছেলেদের মতো শক্ত কেন?”
আমি বললাম, “আসলে ঈশ্বর তোমাকে ছেলে করে পাঠাবেন বলে ঠিক করে ফেলেছিলেন, পরে আমার চাওয়া তে বিরক্ত হয়ে, তোমাকে মেয়ে করে দিয়েছেন।’ ”কেন মা?” তুমি কি চেয়েছিলে?”
আমি তখন মিষ্টিকে কঠিন সত্য কথাটা বলে দিলাম।
”তুমি যখন আমার গর্ভে ছিলে তখন তোমার ঠাকুমা বলেছিলেন, প্রথমটা তো মেয়ে।(তোমার টুনটুন দিদি) এবার যেন ঈশ্বর একটা ছেলে দেন। পাগল হোক, ছাগল হোক, তবুও যেন একটি ছেলে হয়।”
এরপর থেকে আমি আর ভালো থাকতে পারিনি। প্রতি মুহুর্তে প্রার্থনা করেছি, ”ঈশ্বর পাগল ছাগল পুত্র সন্তানের আমার প্রয়োজন নেই। আমার সুস্থ একটা কন্যা সন্তান দিও। তাই ঈশ্বর তোমাকে দিয়েছেন।”
মিষ্টি সরল বিশ্বাসে একটা মিষ্টি হাসি দিল।
কিন্তু এটা শুধু আমার শাশুড়ীর কথা নয়। এটা হলো এই অন্ধকার সমাজের কথা। এখনও তারা বিশ্বাস করে, পুত্র সন্তান হলেই স্বর্গের দুয়ার তাদের জন্য খুলে গেল।এই জন্যই বলে সোনার আংটি বাঁকাও ভালো। কিন্তু মেয়েরা যে এখন সোনাকেও ছাড়িয়ে গেছে এটা এই সমাজ এখনও মানতে চায় না।
হিন্দু আইনে বিবাহিত মেয়েরা বাবার কোন সম্প্ত্তি পায় না। আর এই সুযোগে বাবা/ভাই করেন কি কোন প্রকারে মেয়েটাকে বিয়ে দিতে পারলে হলো। কথিত আছে মেয়েরা সম্পত্তি পায় না বলে বিয়ের সময় তাদের কে দিয়ে দেওয়া হয়। কথাটা সম্পুর্ন ভুল।
কোনদিনই মেয়েদের তার বাবার সম্পত্তির যতার্থ হিসাবে অংশ দেওয়া হয় না।আর বিয়েতে যে সোনা গহনা বা অর্থ দেওয়া হয় তাতে তার কোন অধিকার থাকে না। এর অধিকার জন্মে জামাই নামক আর এক পুত্র সন্তানের। কারন মেয়েদের নামে তা লিখে দেওয়া হয় না।
আর অবিবাহিত মেয়েরা যদি নিজ ভাই না থাকে তাহলে ও সম্পত্তি পায় না। পাবে তার জেঠাতো কাকাতো ভাই।

এ ক্ষেত্রে বাবা যদি তার জীবিতকালে উইল বা দানপত্র করে দেন তাহলে মেয়েরা পাবে। কিন্তু আমার জানা মতে কোন বাবা এ কাজটি জ্ঞানত: করতে চান না। কারণ তিনিও তো পুত্র সন্তান।
মুসলিম আইনে মেয়েদের জন্য বাবার সম্পত্তি নির্দিষ্ট পরিমানে পাওয়ার বিধান আছে। কিন্তু আইন আর বাস্ত ব অনেক ফারাক। বাস্তবে বোনদের ফাঁকি দেবার জন্য ভাইদের সে কি নিরন্তর প্রচেষ্টা। আর্ এ জন্য মুসলিম সম্পত্তি কেনার সময় খুব যাচাই বাছাই করে কিনতে হয়। কারণ যখন তখন তার ওয়ারিশ মেয়ে সন্তান বের হয়ে যায়। অবশ্য এর ব্যাতিক্রম যে নেই তা আমি বলছি না। তবে বেশীর ভাগই চলে ছলে বলে কৌশলে বোনদের সম্পত্তি নেওয়া থেকে বিরত করার প্রচেষ্টা।

ভারতে অবশ্য এই হিন্দু আইনের প্রথা পরিবর্তন করা হয়েছে। এখন সেখানে মেয়েরা বাবার উত্তরাধিকার।

মাননীয় প্রধান মন্ত্রী মেয়েদের উন্নয়নে অনেক কিছু করেছেন। আজকের এই কন্যা দিবসে তার কাছে আবেদন জানাচ্ছি তিনি যেন বিষয়টি নিয়ে গভীর ভাবে ভাবেন এবং আলোর পথ দেখান।
কন্যা দিবসে বিশ্বের সকল অবহেলিত কন্যাদের জন্য রইলো আমার অকৃত্রিম আদর আর ভালোবাসা। আর প্রার্থনা , ”এক কন্যা যেন হয় কোটি পুত্রের সমান।”

সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৫ সকাল ৯:০৪
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৩


৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ?

একটি সরকার পতনের দিনকে আমরা কীভাবে পড়ব- জনতার বিজয় হিসেবে, নাকি রাষ্ট্রক্ষমতার নেপথ্যে ঘটে যাওয়া এক জটিল ক্ষমতা- হস্তান্তর... ...বাকিটুকু পড়ুন

শেষের কবিতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৫


(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)

অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

চিকিৎসকের অবহেলা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২১



বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?

সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি... ...বাকিটুকু পড়ুন

×