somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধোবাউড়ায় ফুটবল-কন্যা সাবিনার জানাজা বুধবার

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের সদস্য সাবিনা খাতুনের নামাজে জানাজা আগামীকাল বুধবার ময়মনসিংহের কলসিন্দুর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে ।
মঙ্গলবার সন্ধ্যায় ধোবাউড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারকে সরকারিভাবে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে । এছাড়াও ধোবাউড়া উপজেলা চেয়ারম্যান মজনু মৃধা ৫ হাজার টাকা অনুদান দিয়েছেন। ধোবাউড়া হালুয়াঘাট আসনের সাংসদ জুয়েল আরেং ১০ হাজার টাকা প্রদাণের ঘোষণা দিয়েছেন।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের সদস্য সাবিনা খাতুন মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) মঙ্গলবার বিকাল তিনটার দিকে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান এই কিশোরী ফুটবলার।
ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক খাদেমুল ইসলাম নাইম এই তথ্য নিশ্চিত করেন।


পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৫ ক্যাম্প থেকে নিজ বাড়ি ধোবাউড়ার কলসিন্দুর ফেরে সাবিনা। কয়েকদিন ধরে সে জ্বরে ভুগছিল। মঙ্গলবার অসুস্থ হয়ে পড়লে সাবিনাকে ধোবাউড়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাবিনা শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
খবর পেয়ে ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে যান। এছাড়া বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্সসহ উপজেলার সর্বস্তরের মানুষ তাকে দেখতে হাসপাতালে আসেন।
সাবিনার মরদেহ তার প্রতিষ্ঠান কলসিন্দুর স্কুল মাঠে আনা হলে হাজার হাজার মানুষ, ছাত্র-ছাত্রী, তার সহযোগী ফুটবল-কন্যারা কান্নায় ভেঙে পড়ে। তার এই হঠাৎ মৃত্যু কেউ মেনে নিতে পারছে না।
২০১৩ সালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় প্রথম অংশ নিয়েছিল সাবিনা। এরপর বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ দলের প্রাথমিক ক্যাম্পে প্রথম ডাক পায় সে। ২০১৫ সালে এএফসি অনূর্ধ্ব-১৪ বালিকা আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলা কিশোরী ফুটবলারদের মধ্যে সাবিনা খাতুনও ছিল।

সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩০
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫



আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। পরিচিত যারা কাজ করেন তেমন দু একজনের সাথে... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×