somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোটা সংস্কার আন্দোলন

১৬ ই জুলাই, ২০২৪ রাত ৯:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১. দেশের প্রধানমন্ত্রী বলেছেন "মুক্তিযোদ্ধাদের সন্তানদের চাকরি দেব নাতো কাদের দেব? রাজাকারের সন্তানদের?"
এখন তিনি কোন কবি সাহিত্যিক নন যে রূপক অর্থে কথাবার্তা বলবেন, শ্রোতাকে মাথা খাটিয়ে তার ভাবার্থ বের করতে হবে। তাঁর কথা থেকে যদি কেউ ধরে নেয় "বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধার সন্তান না, তাঁরা সবাই রাজাকার" তাহলে ওদের দোষ দিবেন ঠিক কোন যুক্তিতে? দেশের সবচেয়ে বড় দায়িত্বে থাকা মানুষটি কেন গুছিয়ে কথা বললেন না? বেফাঁস কথা আমার মতন ফজলু বজলুকে মানায়, কিন্তু তিনি তো প্রধানমন্ত্রী। প্রতিটা কথা হতে হবে বেদবাক্যের মতন। প্রয়োজনে আগে থেকেই লিখে আনতে হবে। কারন ওনার বাক্যের দাড়ি কমার বেশকমও অনেক বড় ইম্প্যাক্ট ফেলে।

২. বাংলাদেশের মুক্তিযুদ্ধে সবাই অস্ত্রহাতে যুদ্ধ লড়েনি। অনেকের অনেক ধরনেরই অসুবিধা/দায়/দায়িত্ব ছিল। কিন্তু স্বাধীনতা চেয়েছিলেন ৯০% এরও বেশি মানুষ। যদি এত বিপুল সংখ্যক মানুষ স্বাধীনতা না চাইতো, তাহলে দেশ স্বাধীন হতো না। তাঁরা নিজ দায়িত্বে, জীবনের ঝুঁকি নিয়েও মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছে। এমনও হয়েছে যে মুক্তিযোদ্ধাদের ভাত খাওয়াবার অভিযোগে আস্ত পরিবারকে নিশ্চিহ্ন করেছে পাকবাহিনী। মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছে বলে আস্ত গ্রাম পুড়িয়ে দিয়েছে ওরা। মুক্তিযোদ্ধার সাধারণ মানুষের ভালবাসা ও সাহায্য না পেলে গেরিলা হামলা চালাতে পারতো না। এইটা ফ্যাক্ট। সে তুলনায় রাজাকার, আল বদর সংখ্যা কত ছিল? ওদেরকে যদি সংখ্যাগরিষ্ঠরা সাহায্য করতো, তাহলেতো দেশ স্বাধীন হতো না। সম্ভবই ছিল না। দেশের অভিভাবকের তাহলে এ কেমন কথাবার্তা?

৩. প্রধানমন্ত্রীর কাছে গালি খেয়ে কিশোর কিশোরীরা অভিমান করতেই পারে। আমার বাপ যদি আমাকে গালি দিয়ে বলেন "তুই একটা চোর!" তখন রাগে ক্ষোভে দুঃখে আমি কি বলি না "হ্যা আমি চোর! খুশি হয়েছো?" - এমনটা ঘটেনা? এর অর্থ কি আমি চোর বা চুরিকে সাপোর্ট করি? কোটা সংস্কারপন্থীরাও তেমনটাই করেছে। "প্রধানমন্ত্রী যদি বলে থাকেন মুক্তিযোদ্ধার সন্তান না মানেই রাজাকার, তাহলে আমি রাজাকার!" এর অর্থ এই না যে ওরা ইন্ডিয়া পাকিস্তানের হাতে দেশকে বিক্রি করে দিবে। কমন সেন্স কোথায় থাকে মানুষের?
এতেই অনেকে মন্তব্য করছেন "যারা সামান্য চাকরির জন্য নিজেদের রাজাকার দাবি করছে, ওরা চাকরিতে গেলে কি হরির লুটটাই না করবে!"
কথা হচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে যারা চাকরিতে যাচ্ছে, ওরাই বা কি দেশোদ্ধার করে ফেলছে? মুরাদ টাকলা নিজের ক্ষমতার অপব্যবহার করে নায়িকাদের নিয়ে বিছানায় গেছে। প্রধানমন্ত্রীর খাস আদমি, পুলিশ প্রধান বেনজিরের মোট লুটের হিসাব কি এখনও সরকার করতে পেরেছে? সামান্য ড্রাইভার প্রশ্ন বিক্রি করে যে পরিমান টাকা কামিয়েছে আমি সমস্ত জীবন খাটাখাটুনি করলেও এর অর্ধেকও উপার্জন করতে পারবো না। সত্য হচ্ছে, বাংলাদেশের সরকারি চাকরি হচ্ছে চোরের খনি। কথাটা আমার না, আমাদের জাতির জনকের। উনিও আফসোস করেছেন, আমরাও করি যে সব চাটার দল আমাদের দেশটাকে চেটে পুটে শেষ করে দিচ্ছে। সমস্যা হচ্ছে, "মুক্তিযুদ্ধের ট্রাম্প কার্ড" ব্যবহার করে সরকারের খাস লোকজন সব হালাল করে ফেলছে। আমরা তামাশা দেখা ছাড়া কিছু করতে পারি না।

৪. ড. মুহম্মদ জাফর ইকবালও যুক্ত হলেন অবিবেচকের কাতারে। তিনি বয়ান দিয়ে দিলেন ঢাবির ছাত্রছাত্রীদের দেখলে এখন উনার রাজাকার বলে ভ্রম হবে। "বার্ধক্য গুণনাশিনী।" ওনার বয়স হয়েছে, মাথা আগের মতন কাজ করার কথা না। তবু খানিকটা বিবেচনা, খানিকটা দায়িত্বশীল কথাবার্তা তাঁর থেকেতো আশা করাই যায়। কোন ঘটনায়, কোন কারনে ছাত্রছাত্রীরা এমন বলল সেটা বিবেচনাতে না নিয়েই তাঁর মতন লোকের এমন কথা সত্যিই হতাশাজনক।

৫. সবশেষে যুক্ত হয়েছে টেন মিনিট স্কুলের জন্য সরকারি বিনিয়োগ বাতিল করা হয়েছে। আয়মান সাদিক লিখেছিল "কোটা সংস্কার চাই, মেধা হোক সবচেয়ে বড় কোটা।" তারপরে ঢাবিতে নিজের অনুজদের রক্তাক্ত হতে দেখে লিখেছিল "আমার ক্যাম্পাসে এত রক্ত কেন? প্রতিবাদ জানাই।" মোটেই সরকার বিরোধী কোন পোস্ট না। কাউকে উস্কে দেয়ারও পোস্ট না। একজন স্বাভাবিক, সুস্থ মস্তিষ্কের সাধারণ বাংলাদেশির যা করা উচিত, সেটাই করেছে সে। এতেই পলক মিয়া পলক ফেলার আগেই ঘোষণা দিয়ে দিলেন ওদের বিনোয়োগ বাতিল!
মানে সরকারের সাথে সহমদ না হলে আপনি দেশে কিচ্ছু করতে পারবেন না। আবারও প্রমাণিত।

৬. আওয়ামী ঘরানার লোকেরা প্রচার চালাচ্ছে এতে বিএনপি-শিবির-জামাত জড়িত আছে। এ আরেক মজার টুইস্ট। উগ্রপন্থী সন্ত্রাসীরা যেমন "কাফির/মুনাফেক/মুরতাদ" ট্যাগ দিয়ে মানব হত্যা জায়েজ করার চেষ্টা করে, এখানেও সেটাই করা হচ্ছে। বিম্পি-জামাত-শিবির ট্যাগ দিয়ে দাও, তারপরে লাঠি হাতে পেটাও। প্রধানমন্ত্রী নিজেই ওদের রাজাকার বলেছেন, ওরা নিজেরাই নিজেদের রাজাকার দাবি করেছে, জাফর ইকবালও ওদের রাজাকারের সার্টিফিকেট দিয়েছে - কাজেই ওদেরকে পিটিয়ে মেরে ফেলা কোন বিষয়ই না।

৫২-এর ভাষা আন্দোলনে কয়টা বাঙালি মারা গিয়েছিলেন? ৬৯ এর গণঅভ্যুত্থানে? স্বাধীন বাংলাদেশে এই ২০২৪ সালে নিজের অধিকার আদায়ের দাবিতে কেন ছাত্রলীগের গুলিতে "কোন বাংলাদেশী" খুন হবে? এখন পর্যন্ত ছয়টা বাংলাদেশী মারা গেছে। রাষ্ট্র এর জবাব দিতে পারবে?
মানুষ হত্যাকে দলের প্রতি প্রভুভক্তির কারনে জায়েজ করার চেষ্টা করেন? ভাইরে, আপনি নিজে একটু গভীরভাবে চিন্তা করে বলেন, আপনি কি মানুষ? আপনার নিজের ভাই বোনকে এইভাবে পিটিয়ে হত্যা করলেও লেজ নাড়তে নাড়তে "ও রাজাকার" বলবেন?
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০২৪ রাত ৯:০৬
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

কদমের পাপড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৩


এ আষাঢ়ের চোখ কেমন জানি-
চৈত্রের হাওয়ায় কদম নয় যেনো
আগুন- আগুন- তবু ভেজে যাচ্ছে-
শান্তি চুক্তির গন্ধ বাতাস-বাতাসে;
আনন্দময় আষাঢ়ে কাম ভাবনায়
শুধু মাটির বুক গড়ে- গড়ে আসে
জলকাঁদার শ্রেষ্ঠ হাসি অথচ বসন্ত
কান্না... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

×